কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হলেন আবরারের ভাই ফাইয়াজ

bcv24 ডেস্ক    ০৮:০২ পিএম, ২০১৯-১০-১৭    483

কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হলেন আবরারের ভাই ফাইয়াজ

কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ফাইয়াজের ভর্তি সম্পন্ন হয়। আবরার ফাইয়াজ অসুস্থ থাকায় তার বাবা ভর্তি-সংক্রান্ত কাজ সম্পন্ন করেন।

এর আগে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আবরার ফাইয়াজ ছাড়পত্র নেন। ওই দিন কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হতে ঢাকা বোর্ড তাকে অনুমতিও দেয়। আবরার ফাহাদের মৃত্যুর পর গত ১২ অক্টোবর ঢাকায় আর পড়ালেখা করবেন না বলে সাংবাদিকদের জানান ফাইয়াজ।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘বিজ্ঞান বিভাগে বিশেষ ব্যবস্থাপনায় আবরার ফাইয়াজকে ভর্তি করা হয়েছে। আজ (বৃহম্পতিবার) বিকালে ভর্তির সব কাগজপত্র নিয়ে আবরার ফাইয়াজের বাবা আমাদের কলেজে এসেছিলেন। ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন থেকে সে (ফাইয়াজ) এই কলেজেই পড়াশোনা করবে।’

ফাইয়াজের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ফাইয়াজ অসুস্থ থাকায় আমিই তার কাগজপত্র নিয়ে এসেছি। কাগজপত্র দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ভর্তি করে নিয়েছে।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওই দিন রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনার পর আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকা কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করেন। ওই দিনই তাকে ছাড়পত্র দেয় কলেজ কলেজ কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত