সাত বছরের শিশু হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-১০-১৭    496

সাত বছরের শিশু হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রামের সাত বছরের শিশু রমজান শেখ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তার বাবা ইলিয়াস শেখ ও মামা ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিঙ্গা গ্রাম থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

রমজানের লাশ বুধবার (১৬ অক্টোবর)সন্ধ্যায় পুলিশ বাড়ির পাশের বাগানে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, রমজান বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ক্লাস শেষে দুপুরে বাড়ির দিকে রওনা হয়।কিন্তু দীর্ঘ সময় পার হলেও রমজান বাড়িতে ফেরেনি। এদিন সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পাশের বাগানে রমজানের লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রমজানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) ও লোহাগড়া থানা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

নিহতের নানা সিঙ্গা গ্রামের হাবিবুর রহমান ও খালা রুবিনা বেগম জানান, রমজানের মা মারিয়ার সঙ্গে বাবা ইলিয়াসের পারিবারিক দ্বন্দ্ব শুরু হলে নড়াইল আদালতে একটি মামলা দায়ের হয়। মামলা চলাকালীন রমজানের মা মারিয়া মারা যান। পরবর্তীতে বিচারক ওই মামলার রায়ে শিশু রমজানের ভরণ-পোষণ বাবদ বাবা ইলিয়াসকে মাসিক তিন হাজার টাকা প্রদানের নির্দেশ দেন।

ইলিয়াস আদালতের নির্দেশ অনুযায়ী রমজানের ভরণ-পোষণ বাবদ কিছুদিন ওই টাকা দিলেও পরবর্তীতে বন্ধ করে দেন।

মাসিক তিন হাজার টাকা ভবিষ্যতে যেন না দিতে হয় সে কারণে শিশু রমজানকে গলাটিপে হত্যা করা হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত