কানাডার ৪৩তম নির্বাচন: সংখ্যালঘু সরকার পেলেন জাস্টিন ট্রুডো

bcv24 ডেস্ক    ০৬:০৮ পিএম, ২০১৯-১০-২২    738


কানাডার ৪৩তম নির্বাচন: সংখ্যালঘু সরকার পেলেন জাস্টিন ট্রুডো

কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনে আবারও জয়ী হয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি।  ফলে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা।  তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংখ্যালঘু হিসেবে ক্ষমতায় যেতে হবে লিবারেল পার্টিকে।

নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬ আসনে জয়লাভ করেছে।  মোট ৩৩৮টি আসনের নির্বাচনে সরকার গঠনের জন্য তার দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয়লাভ করতে হতো।  আর মাত্র ১৪ আসনের জন্য লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।  ফলে দ্বিতীয় মেয়াদে ট্রুডোকে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে বেশ বেগ পেতে হবে।  অন্য রাজনৈতিক দলের মধ্যে ব্লক ক্যুইবেক্যুয়া ৩৫, এনডিপি ২৩, গ্রীন ৩টি আসন লাভ করেন।   

এই নির্বাচনে ট্রুডোর মূল প্রতিদ্বন্দ্বী ছিল কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শের।  নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হলেও প্রথম থেকেই এগিয়ে ছিল লিবারেল পার্টি।  ভোটের ফলাফল দেখে জানা যায় লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২২ আসন।  গতবারের নির্বাচনে তারা ৯৫ আসনে জয়ী হয়েছিল।

নির্বাচনে জয়ের পর মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, আপনারা এটা করে দেখিয়েছেন আমার বন্ধুরা। আপনাদের স্বাগত। যারা তাকে ভোট দিয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। বিরোধী কনসারভেটিভ পার্টি ভোটের আগে ট্রুডোর বিরুদ্ধে বড় ধরনের দুটি কেলেঙ্কারির অভিযোগ আনে। ফলে নির্বাচনে ট্রুডোকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে। চার বছর আগে সত্যিকারের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিশাল এক বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো।

২০১৫ সালে ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় তার মন্ত্রিসভায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের কারণে বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিলেন। যা তার দলের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন।

‘কারণ এটা ২০১৫ সাল’ স্মিত হেসে এমন মন্তব্য করেছিলেন প্রথমবারের মতো ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রী। তার এই তিনটি শব্দ সে সময় সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

প্রয়াত প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির সাবেক নেতা পিয়েরে ট্যুডোর সন্তান জাস্টিন ট্রুডো।  বাবার দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তিনি।  সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মন্ট্রিলে ভোট দেন ট্রুডো। গত চারদিন ধরে সারাদেশে নির্বাচনী প্রচারণায় বেশ গতিশীল দেখা গেছে তাকে।  অপরদিকে নিজের নির্বাচনী জেলা সাস্কাটচেওয়ানে ভোট দেন শের।




রিটেলেড নিউজ

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

bcv24 ডেস্ক

দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷   গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত