শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
জেল হত্যা দিবস উপলক্ষে গত ৩ জুন সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় টরেন্টো সিটির ড্যানফোর্থস্থ আওয়ামী লীগ অফিসে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা জাতীয় চার নেতার জীবন নিয়ে আলোকপাত করেন। জাতীর জনক বংঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী এবং স্বাধীনতা যুদ্ধের মূল নেতৃত্ব দিয়ে দেশকে শত্রু মুক্ত করেছিলেন এবং স্বাধীন করেছিলেন দেশকে। বংঙ্গবন্ধু সরকারেরও গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছিলেন নিঃস্বার্থভাবে। দেশকে জাতীকে পথ দেখিয়েছিলেন সততার, সেবার আর দেশাত্ববোধের নৈতিকতা। বক্তৃতায় কানাডা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রিন্স বলেন, জাতীয় চার নেতার হত্যাকান্ড ছিল ১৫ ই আগষ্টের বংঙ্গবন্ধুর
হত্যাকান্ডেরই অংশ ছিল। খুনীরা জানতো, এই নেতারা বেঁচে থাকলে আবারও আওয়ামী লীগ সংগঠিত হবে এবং বংঙ্গবন্ধুর অসসমাপ্ত কাজ সম্পন্ন করবে। খুনী মুশতাক নিজে এই খুনের নির্দেশ দিয়েছেন।
কানাডা আওয়ামী লীগের সহ সভাপিতি সৈয়দ আব্দুল গফফার বলেন, জাতীয় চার নেতার জায়গা পূরণ হবেনা কোনদিন। আমাদের উচিত হবে নেতাদের ত্যাগ আর আদর্শকে ধারন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম তার বক্তৃতায় দাবি করেন, প্রবাসেই আমরা জাতীয় চার নেতার খুনীদের বিচার দাবি করবো।
সহ সভাপিতি জসিম চৌধুরী বলেন, ষড়যন্ত্রটি ছিল পরিস্কার। খুনীরা আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতে চেয়েছিল, পারেনি। সেই অপশক্তি এখনো সক্রিয় তাই, আমাদেরকে সাবধান থাকতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ,আনোয়ার হোসেন, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামসুল সহ আরও অনেকে। সভাশেষে জাতীয় চার নেতা- বংঙ্গবন্ধুসহ সকল শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত