টরন্টোতে বাচনিকের আবৃত্তিসন্ধ্যা: ‘এই পৃথিবীতে আমরা শান্তি চাই’

খুরশীদ শাম্মী    ০৭:২৯ এএম, ২০১৯-১১-০৫    735


টরন্টোতে বাচনিকের আবৃত্তিসন্ধ্যা: ‘এই পৃথিবীতে আমরা শান্তি চাই’

টরন্টোর বাচিকশিল্পীদের সংগঠন 'বাচনিক'র উদ্যোগে ‘মানুষ জাগবে ফের’ স্লোগানে তারা তাদের ষষ্ঠ বার্ষিক আবৃত্তিসন্ধ্যা আয়োজন করে। অনুষ্ঠিত হয় গত শনিবার (২ নভেম্বর) ব্লেসড কার্ডিনাল নিউম্যান ক্যাথলিক হাইস্কুলের অডিটরিয়ামে।

প্রথমেই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ত্রাণ’ কবিতা সমবেত উপস্থাপনা। এর পরপরই বাচনিকের কান্ডারি মেরী রাশেদীনের সঞ্চালনায় প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠান উদ্বোধন করেন টরন্টোর বিভিন্ন পেশার গুণীজন। তাঁরা প্রদীপগুলো হস্তান্তর করেন নতুন প্রজন্মের শিল্পীদের হাতে।

বাচনিক উপদেষ্টা রাশেদা মুনিরের সঞ্চালনায় কবি আসাদ চৌধুরী কবি মাসুদ খানের হাতে তুলে দেন বাচনিক সম্মাননা ২০১৯। সম্মাননা পর্বে মঞ্চে উপস্থিত থেকে বিভিন্নভাবে মাসুদ খানকে সম্মান জানান ওন্টারিও প্রদেশের সংসদ সদস্য ডলি বেগম, টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদ, বাচনিক উপদেষ্টা দেলওয়ার এলাহি ও হাসান মাহমুদ।কবি মাসুদ খানের হাতে সম্মাননা তুলে দেন কবি আসাদ চৌধুরী। ছবি: লেখক

কবি মাসুদ খানের হাতে সম্মাননা তুলে দেন কবি আসাদ চৌধুরী।

শিল্পীরা উত্থিত কণ্ঠে এক এক করে পাঠ করেন আসাদ চৌধুরী রচিত ‘তখন সত্যি মানুষ ছিলাম’, হুমায়ুন আজাদ রচিত ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, নাজিম হিকমত রচিত ও সুভাষ মুখোপাধ্যায় অনূদিত ‘জেলখানার চিঠি’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত ‘মাংসভুক পাখি’, আনিসুল হক রচিত ‘মানুষ জাগবে ফের’, শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘দাঁড়াও’, নির্মলেন্দু গুণ রচিত ‘রাজদণ্ড’, কাজী নজরুল ইসলাম রচিত ‘কান্ডারি হুঁশিয়ার’, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কোথায় আলো’, সৈয়দ শামসুল হক রচিত ‘পরানের গহীন ভিতর’ ও কেষ্ট মণ্ডল রচিত ‘গান্ধারী’ কবিতাসহ আরও অনেক শক্তিশালী, দৃঢ়চেতা কবিতা।

অনুষ্ঠানের শিরোনামের সঙ্গে মিল রেখে কবিতা নির্বাচনে শিল্পীরা তাঁদের মুনশিয়ানা দেখিয়েছেন। নির্বাচিত প্রতিটি কবিতাই বলিষ্ঠ বার্তাবাহক। শিল্পীদের পরিবেশনাও ছিল সাবলীল ও নান্দনিক।

বাচনিকের বার্ষিক আবৃত্তিসন্ধ্যার অন্যতম আকর্ষণ, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাচিক শিল্পীদের পরিবেশনা। বাংলা সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ততা। নতুন প্রজন্মের যারা কবিতা পাঠ করেছেন, তাঁরা হচ্ছেন সম্পূর্ণ সাহা, নাজিয়া হক, তানিয়া হক ও অনুভা নাথ।

উপস্থিত দর্শক–শ্রোতা পিনপতন নীরবতায় উপভোগ করেন পুরো অনুষ্ঠান। মেরী রাশেদীনের কণ্ঠে ‘গান্ধারী’ কবিতা উপস্থিত সবার মধ্যে একপ্রকার আলোড়ন সৃষ্টি করে। তাঁরা শিল্পীর কণ্ঠে গান্ধার রাজকন্যার আহ্বান শুনতে পান, ‘গৃহে গৃহে প্রজ্বলিত হবে লাখ লাখ গান্ধারী, যারা প্রিয়তম প্রেমে স্বেচ্ছা নিবেদনে কুণ্ঠিত হবে না। কিন্তু আর গান্ধারীর অন্ধতা নয়। পতি অন্ধ হলে নিজের দৃষ্টির তীক্ষ্ণ আলোতে পথ দেখাবে তাকে, পথ দেখাবে সন্তানের শিক্ষা। তার সহস্র সূর্যের জ্যোতিঃপুঞ্জে উদ্ভাসিত হবে সংসার। আলোকিত হবে ভুবন। রক্ষা পাবে আরও সহস্র কুরুক্ষেত্র।’

আবার সমবেত কণ্ঠে মহাদেব সাহা রচিত ‘শান্তির গান’ কবিতা পাঠ করে শিল্পীরা তাঁদের আকাঙ্ক্ষা ও স্বপ্নের বীজ বপন করেন দর্শক-শ্রোতাদের হৃদয়ে, ‘এই পৃথিবীতে আমরা শান্তি চাই’।

আশাবাদী একঝাঁক শিল্পীদের ইতিবাচক পরিবেশনায় উদ্দীপ্ত হয়ে যদি একজন মানুষও নিজের দুর্বলতা ও ভুল নির্ণয় করতে পারেন এবং স্বেচ্ছা-অন্ধতা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হন, তবেই হবে শিল্পীদের এমন আয়োজনের সার্থকতা। প্রতিটি সচেতন মানুষের কামনা তো এটাই—স্বপ্নের বীজ অবচেতন মনেও অঙ্কুরিত হবে, বড় হয়ে ছড়িয়ে যাবে ধীরে ধীরে।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন অরুণা হায়দার, আসমা হক, ইরা নাসরিন, কাজী আবদুল বাসিত, কাজী হেলাল, ফারহানা আহমদ, ফ্লোরা নাসরিন, ম্যাক আজাদ, মেরী রাশেদীন, রাশেদা মুনির, সাবরিনা নুর, সুমি রহমান ও হোসনে আরা জেমী।

বিভিন্ন কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তাসনীম আহমেদ, রায়না রাকিব, হৃদা রহমান ও রচনা খন্দকার।

তবলায় সংগত করেছেন রনি পালমার, কি–বোর্ডে আকিব আক্তার ও গিটারে আজিম অপূর্ব। শব্দ ও আলোক সংযোজন করেছেন হাসান ইমাম ও কে এম আনিসুর রহমান। বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে শেষ হয় অনুষ্ঠান। 


রিটেলেড নিউজ

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

bcv24 ডেস্ক

দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷   গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত