শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০২ এএম
চার ঋতুর দেশ কানাডায় এখন শরৎকাল। ঠান্ডা হাওয়া জানিয়ে দিচ্ছে শীতের আগমনি বার্তা। এ সময় পিঠা খাওয়ার জন্যে প্রবাসী বাঙালিদের মন আনচান করে। পিঠা শুধু খাওয়া নয়; পিঠার কারিগরদের পুরষ্কৃত করা এবং সম্মান জানানোর লক্ষ্যে আগামী ২৪ নভেম্বর নগরীর কানাডিয়ান লিজিয়ন হলে (৯ ডয়েজ রোড, টরন্টো) আয়োজন করা হয়েছে একটি পিঠা উৎসব ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসবে অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক কমিটি জানিয়েছেন, পিঠা প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী হবেন
তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। উল্লেখ্য, বরাবরের মতো কানাডার বাঙালি কমিউনিটিতে নতুন কিছু উপহার দিয়ে চমক সৃষ্টিকারী 'দেশে বিদেশে' এ নান্দনিক উদ্যোগের আয়োজক।
কিভাবে পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন!
১) আগ্রহীরা টেলিফোনে আপনার নাম রেজিষ্ট্রেশন করবেন।
২) দু'টির বেশি আইটেম গ্রহণ করা হবে না।
৩) পিঠার সাথে পিঠার প্রস্তুত প্রণালী এবং উপকরণ লিখিত দিতে হবে।
৪) পিঠার নাম এবং অংশগ্রহণকারীর নাম সংযুক্ত করে দিতে হবে।
যেসব বিষয়ের উপর বিচারকরা নম্বর দিবেন সেগুলো হলো:
ক) সুন্দর উপস্থাপন
খ) স্বাস্থ্য বান্ধব উপকরণ
গ) ঐতিহ্য
যারা ষ্টল দেবেন:
১। আগ্রহীরা টেলিফোনে আপনার ষ্টল নিশ্চিত করুন। ষ্টল সংখ্যা সীমিত অতএব আগে এলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে।
২। আপনার ষ্টলের জন্য বাংলায় একটি সুন্দর নাম নির্ধারণ করুন যেটা আপনার ষ্টলে লাগাতে হবে।
৩। ষ্টল সুন্দর করে সাজাতে হবে। আকর্ষণীয় ষ্টলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ষ্টলের জন্য আগ্রহী হলে তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
'পিঠা উৎসবে অংশ নিন, পুরষ্কার জিতে নিন'। বিস্তারিত জানতে যোগাযোগ: রিফ্ফাত নূয়েরীন (৬৪৭) ৩৩০-৬৪৪১, জাহানারা নাসিমা ৪১৬ ৬৯৮ ৭৬৪৬।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত