শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৮ এএম
এ সময়ের আলোচিত অভিনেতা নজরুল রাজ। তিনি একেরপর এক কাজের মাধ্যমে মাতিয়ে রাখছেন ভক্তদের। বর্তমানে বড়পর্দার জন্য নিজেকে নতুন ভাবে তৈরী করছেন। সম্প্রতি ছোটপর্দায় বিশেষ অবদান রাখার জন্য এজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা নজরুল রাজ।
গত ২৯ অক্টোবর ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান এমপি।
আরও উপস্থিত ছিলেন সাবেক সফল রেলমন্ত্রী মুজিবুল হক, সাংবাদিক নেতা মোল্লা জালাল, এজেএফবির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব।
চিত্রনায়িকা অপু বিশ্বাস, পরিমনি, কণ্ঠশিল্পী ইমরান, আঁখি আলমগীর, বিন্দুকণা সহ আরো অনেকে।
অ্যাওয়ার্ড সম্পর্কে অভিনেতা নজরুল রাজ বলেন, ‘অ্যাওয়ার্ড প্রত্যেকটা শিল্পীরই সন্মানের। অ্যাওয়ার্ড কাজের গতি এবং কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। সবার কাছে দোয়া চাই যেনো আরও ভালো কিছু কাজ সবাইকে উপহার দিতে পারি।’
অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন- নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, সঙ্গীত ব্যক্তিত্ব রফিকুল আলম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা।
এছাড়া চলচ্চিত্র বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক সায়মন সাদিক, চিত্রনায়িকা পরীমণি, নিরব। টেলিভিশন বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান-, অভিনেতা আনিসুর রহমান মিলন, আমান রেজা, মৌসুমী হামিদ, প্রিয়াঙ্কা জামান।সঙ্গীত বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান- আঁখি আলমগীর, শাহনাজ বাবু, লেমিস, ইমরান, কামরুজ্জামান রাব্বি।
নৃত্য বিভাগে অ্যাওয়ার্ড পেলেন-ইভান শাহরিয়ার সোহাগ, সিনথিয়া ইয়াছমিন নুপুর, ফ্লাই ফারুক। বিনোদন সাংবাদিকতায় গোলাম কিবরিয়া সম্মাননা লাভ করেন সাংবাদিক রাহাত সাইফুল।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত