রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর কবির (২৮) নামে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ সময় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বরে) ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউপির লেদা ছ্যুরি খালের কেওড়া বাগানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত নুর কবির মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মোতালেবের ছেলে।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, টেকনাফের লেদা বিওপির একটি বিশেষ টহলদল ছ্যুরি খালের
পাশে বেড়িবাঁধ এলাকায় নিয়মিত টহলে গেলে কেওড়া বাগানে ৩-৪ জন লোককে মাটি খুঁড়তে দেখে। তাদের উপর টর্চের আলো ফেললে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা মাটির নিচ থেকে বের করতে দেখে। এসময় বিজিবি এগিয়ে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছুঁড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ৮ থেকে ১০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলি করতে করতে পাচারকারীরা পালিয়ে যায়। গোলাগুলি থামার পর টহলদল ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত বিজিবির দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
সিভিসি/এনএইচ
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত