বঙ্গবন্ধু বিপিএলে, কোন প্লেয়ার কোন দলে

ক্রিড়া প্রতিবেদক    ০৯:১৯ পিএম, ২০১৯-১১-১৭    643


বঙ্গবন্ধু বিপিএলে, কোন প্লেয়ার কোন দলে

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও দল পেলেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে হাসান মাহমুদ ও মেহেদী হাসানের মতো তরুণরা এরই মধ্যে দল পেয়ে গেছেন।

এই দুই রাউন্ড শেষে দল পেলেন যারা :  আরাফাত সানি ও জহুরুল ইসলাম অমিকে নিয়েছে রংপুর। হাসান মাহমুদ ও মেহেদী হাসানকে নিয়েছে ঢাকা প্লাটুন। সিলেটে সুযোগ পেয়েছেন নাজমুল ইসলাম অপু ও সোহাগ গাজী। চট্টগ্রামে জায়গা পেয়েছেন নাসির হোসেন ও রুবেল হোসেন। ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহিকে দলে নিয়েছে রাজশাহী। খুলনায় সুযোগ পেয়েছেন নাজমুল হাসান শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। সাব্বির রহমান ও ইয়াসির আলী রাব্বিকে নিয়েছে কুমিল্লা।

আজ রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত আসরের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে ড্রাফটের দুই রাউন্ড শেষ। কিন্তু প্রথম দুই রাউন্ডের একটিতেও ডাক পাননি ‘এ’ প্লাস বিভাগে থাকা মাশরাফি বিন মুর্তজা। এই বিভাগে থাকা বাকি তিন ক্রিকেটার প্রথম দুই রাউন্ডেই বিক্রি হয়েছেন।

প্রথম রাউন্ডে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স। ওপেনার তামিম ইকবালকে দলে নেয় ঢাকা প্লাটুন। এ ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন মাহমুদউল্লাহ আর সৌম্য সরকারকে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স, মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর রেঞ্জার্স, সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ডানহাতি ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েছে রাজশাহী।

রাজধানীর একটি হোটেলে আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ‌এর উদ্বোধন করেন। এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলের সব দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন করে বিসিবি পরিচালক। ঢাকা প্লাটুনের সঙ্গে যুক্ত হয়েছেন গাজী গোলাম মুর্তজা, চট্টগ্রাম দলের সঙ্গে থাকবেন জালাল ইউনুস, রাজশাহীতে এনায়েত হোসেন সিরাজ, খুলনা টাইগার্সের সঙ্গে থাকবেন খালেদ মাহমুদ সুজন, কুমিল্লায় নাঈমুর রহমান দুর্জয়, রংপুরে আকরাম খান ও সিলেটের সঙ্গে থাকছেন তানজিল চৌধুরী।

দেশের ১৮১ ক্রিকেটার রয়েছেন বিপিএলের এবারের ড্রাফটে। এর মধ্যে শীর্ষ ক্যাটাগরি ‘এ প্লাসে’ স্থান পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তাঁরা হলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত