রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে চীন : রাষ্ট্রদূত

বিশেষ প্রতিবেদক    ০৯:২৫ পিএম, ২০১৯-১১-১৭    616


রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে চীন : রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে শুরু থেকেই তার দেশ কাজ করছে।

রাষ্ট্রদূত বলেন, ‘চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিন দফা অনানুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সংশ্লিষ্ট দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সংলাপ ও দ্বিপক্ষীয় বোঝাপড়ায় চীনের প্রতিশ্রুতির প্রচেষ্টা প্রমাণিত হয়েছে।’

আজ রোববার ঢাকার চীনা দূতাবাসে কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় মেডিকেল টিম গঠনকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জিমিং জানান, অতি সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি নিউইয়র্কে ঘোষণা দেন যে চীন বাংলাদেশের সরকার ও জনগণের বোঝা নিরসনে কক্সবাজারে একটি মেডিকেল টিম এবং দাতব্য সংস্থা স্থাপন করবে। তিনি বলেন, ‘দলের (মেডিকেল টিম) সদস্যরা মাঠে নামার জন্য প্রস্তুত এবং যেসব লোকের সহায়তা প্রয়োজন, তাদের সহায়তায় যথাসাধ্য চেষ্টা করবে।’

চীনের ইউনান প্রদেশের পার্টির সেক্রেটারি চেন হাও মেডিকেল টিমকে পতাকা উপহার দিয়ে টিমের ঘোষণা দেন।

এটি প্রথম দল যারা কক্সবাজারে এক মাস থাকবে এবং দ্বিতীয় দলটি বর্তমান দলটিকে প্রতিস্থাপন করবে।

রাষ্ট্রদূত জিমিং বলেন, ‘আমি বিশ্বাস করি চীনের ইউনান প্রদেশের সহায়তায় দলটি (মেডিকেল টিম) সর্বোচ্চ সম্ভাব্য মান বজায় রেখে কাজ করবে।’


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত