চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ছয়জনের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি    ০৯:৩১ পিএম, ২০১৯-১১-১৭    531


চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ছয়জনের পরিচয় মিলেছে

চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটায় গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় না পাওয়া একজনের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী উপকমিশনার (এডিসি-দক্ষিণ) আবদুর রব বলেন, ‘নিহত সাতজনের মধ্যে চারজনের মরদেহ হস্তান্তর করা হলেও বাকি তিনজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকেল ৩টার দিকে আবদুস শুক্কুর (৫০) নামের আরো একজনকে শনাক্ত করে তাঁর স্বজনরা। নিহত শুক্কুর পেশায় রিকশাচালক।’

এ ছাড়া, মো. সেলিম (৪০) নামের এক ভ্যানচালকের মরদেহ শনাক্ত করেছেন তাঁর বন্ধু জসিম। সেলিমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

পরিচয় পাওয়া নিহতদের মধ্যে রয়েছেন পটিয়ার ঊনাইনপুরা শাহগদী মার্কেট এলাকার বাসিন্দা পলাশ বড়ুয়ার স্ত্রী এবং মেহের আঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া। তাঁর মরদেহ কাকা মৃদুল বড়ুয়ার কাছে বিকেলে হস্তান্তর করা হয়।

বিস্ফোরণের পর দেয়াল চাপায় নিহত হন উখিয়ার কুতুবের খিল এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (৩০)। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। তাঁর মরদেহ স্ত্রী সাদিয়া বেগমকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পরিচয় পাওয়া আরো দুজন হলেন সাতকানিয়ার মৌলভির দোকান এলাকার বাসিন্দা আইনজীবী আতাউর রহমানের স্ত্রী জুলেখা খানম ফারজানা (৩০) ও তাঁর বড় ছেলে আতিকুর রহমান শুভ (৭)।

এদিকে, দুর্ঘটনায় আহত অন্তত নয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম ও পরিচয় জানা গেছে। এদের মধ্যে আছেন যে ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয় ওই ভবনের বাসিন্দা সন্ধ্যা নাথ (৪০) ও তার বড় বোনের মেয়ে অর্পিতা নাথ। অর্পিতা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ও সন্ধ্যা ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন।

চমেক হাসপাতালে আরো ভর্তি আছেন ডরিন তৃষা গোমেজ (২৩), ইউসুফ (৪০), ইসমাইল (৩০) ও আবদুল হামিদ (৪২)। বিস্ফোরণে ছিটকে আসা দেয়ালের অংশ পড়ে তাঁরা আঘাত পেয়েছেন।

জানা গেছে,  আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে অবস্থিত পাঁচতলা বড়ুয়া ভবনের সামনে গ্যাসের পাইপলাইন প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যায়। আহত হয় আরো কয়েকজন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত