তিনদিনেই ইনিংস ব্যবধানে হার

ক্রিড়া প্রতিবেদক    ০৯:৪২ পিএম, ২০১৯-১১-১৭    557


তিনদিনেই ইনিংস ব্যবধানে হার

বাংলাদেশের প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর অপেক্ষা ছিল হারের ব্যবধান কতটা সম্মানজনক হয় তা দেখার। কিন্তু দুই ইনিংস মিলিয়েও বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের এক ইনিংসের ধারেকাছে ঘেঁষতে পারেননি। ভারত ছয় উইকেট হারিয়ে যে রান করেছে, বাংলাদেশ দুই ইনিংসে ২০ উইকেট হারিয়ে তার চেয়ে ১৩০ রান কম করেছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটাও হলো ইনিংস হারের ভরাডুবিতে। এমনকি তিনদিনও পুরো খেলতে পারেনি মুমিনুল হকের দল। অন্যদিকে ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ অপরাজিত ভারত এখন চ্যাম্পিয়নশিপ টেবিলেও সবার উপরে। ৬ ম্যাচে ভারতের সংগ্রহ ৩০০ পয়েন্ট।

ইন্দোরে দ্বিতীয় দিন শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৪৯৩ রান। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের চেয়ে ভারত তখন এগিয়ে ৩৪৩ রানে। দেখার অপেক্ষা ছিল তৃতীয় দিন ভারত কখন ইনিংস ঘোষণা করে। কিন্তু আগের দিন যেখানে শেষ করে ভারত সেখানেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি। তখন একটাই প্রশ্ন, বাংলাদেশ চতুর্থ দিন পর্যন্ত ম্যাচ টানতে পারবে তো? তবে ৫ ওভার যেতেই উত্তর মিলতে শুরু করে একে একে। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ইমরুল কায়েসের স্টাম্প উড়ালেন উমেশ যাদব। বাতাসে হালকা সুইং করে ঢোকা বল ড্রাইভ করার চেষ্টা করেও ঠেকাতে পারেননি ইমরুল (৬)। ফিরলেন বোল্ড হয়ে। একই ওভারে মুমিনুলকে ফেরাতে রিভিউর শরণাপন্ন হয় ভারত। কিন্তু এ যাত্রায় টিকে যান মুমিনুল। তবে পরের ওভারে বাঁচতে পারেননি সাদমান ইসলাম। ইশান্ত শর্মার লেংথ বল সাদমানের ডিফেন্স ভেঙে আঘাত হানে স্টাম্পে। ১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের পরাজয়ের পথ ততক্ষণে অনেকটাই পরিষ্কার। প্রথম ইনিংসে কিছুটা লড়াই করেছিলেন মুমিনুল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৭ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। ৭ রান করে ফেরেন মোহাম্মদ শামির শিকার হয়ে। যদিও প্রথমে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে মুমিনুলকে ফেরায় স্বাগতিকরা। শামির দ্বিতীয় শিকার মোহাম্মদ মিঠুন। ৪ চারে ১৮ রান করা এই ব্যাটসম্যান ফেরেন মায়াঙ্ক আগারওয়ালের হাতে ক্যাচ দিয়ে। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশও তখন অপেক্ষায় বড় পরাজয়ের। প্রথম ইনিংসে একাধিকবার জীবন পাওয়া মুশফিক দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন জীবন। তবে মুশফিককে জীবন দেয়া রোহিত শর্মা ছাড় দেননি মাহমুদউল্লাহকে। শামির বলে স্লিপে ঠিকই মুঠোয় পুরলেন মাহমুদউল্লাহর ক্যাচ। হারা ম্যাচে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেছিল মুশফিক-লিটন জুটি। তবে ৩৯ বলে ৩৫ রান করা লিটন ফিরলেন অশ্বিনের হাতে ফিরতি ক্যাচ দিয়ে। লিটনের মতোই ক্যামিও খেললেন মেহেদী হাসান মিরাজ। তবে ৩৮ রান করে বোল্ড হলেন উমেশ যাদবের বলে। ১৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন গুটিয়ে যাওয়ার পথে। ৪৩ বল খেলার ধৈর্য দেখিয়ে ফিরলেন তাইজুলও। ৬ রান করা তাইজুলকেও ফেরান শামি। উইকেট পতনের মাঝেও প্রান্ত আগলে বাকিদের আসা-যাওয়া দেখছিলেন মুশফিক। এর মাঝে তুলে নিলেন দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের একমাত্র ফিফটিও। কিন্তু তাইজুলের বিদায়ের পর ধৈর্য হারালেন তিনিও। রবীচন্দ্র অশ্বিনকে তুলে মারতে গিয়ে তালুবন্দি হলেন চেতেশ্বর পুজারার।


সে সঙ্গে সমাপ্ত হলো তার ১৫০ বলে ৭ চারে ৬৪ রানের ইনিংসটিও। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের লেজ গুটিয়ে দেন অশ্বিন। বাংলাদেশের সংগ্রহ তখন ২১৩ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের সেরা বোলার শামি। ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। ম্যাচসেরা হয়েছে প্রথম ইনিংসে ভারতের হয়ে ২৪৩ রানের অনবদ্য ইনিংস খেলা আগারওয়াল।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তকেই দুষেছেন। তিনি বলেন, ‘টস নিশ্চিতভাবেই প্রভাব ফেলেছে। আমরা জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি, যা কঠিন সিদ্ধান্ত ছিল।’ অন্যদিকে ভারতীয় অধিনায়ক জয়ের কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে। কোহলির কথায়, ‘আরেকটি নিখুঁত পারফরম্যান্স।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত