বিএনপির রাজনীতি পেঁয়াজে আশ্রয় নিয়েছে: তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ১০:২৮ পিএম, ২০১৯-১১-১৭    372


বিএনপির রাজনীতি পেঁয়াজে আশ্রয় নিয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপির অধিকাংশ নেতাই দলছুট মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দলটির রাজনীতি খালেদা জিয়ার কোমর আর হাঁটু ব্যথা থেকে বের করে এনে পেঁয়াজে আশ্রয় নিয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী আহমেদ ছাত্রজীবনে অন্য দল করতেন। মওদুদ আহমদ সব দল করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা সবাই দলছুট নেতা।’

মওলানা ভাসানীর অনুসারীরা বেশিরভাগই আদর্শ ত্যাগ করে অন্য দলে চলে গেছেন—এমন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির বড় বড় নেতা অনেকেই মওলানা ভাসানীর অনুসারী ছিলেন। যেখানে মওলানা ভাসানীর ক্ষমতার জন্য কোনো লোভ ছিল না, তার কিছু অনুসারীর এরকম অধঃপতন সত্যি আমাদের পীড়া দেয়।’

বিএনপির অনেক বড় বড় নেতা যারা মন্ত্রী ছিলেন, যারা আজকে স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান, অনেকেই আছেন যারা মওলানা ভাসানীর দল করতেন, তার অনুসারী ছিলেন।

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য জিয়াউর রহমান যখন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিলেন, তখন সেই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণের জন্য, তারা দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন। আবার অনেকে জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিলেন। অর্থাৎ তারা ক্ষমতার জন্য দল ত্যাগ করেছেন।’

ক্ষমতার জন্য যারা রাজনীতি করে দেশের উন্নয়ন দেখলে তাদের গাত্রদাহ হয়, এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, তারা যখন দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকেন, তখন তাদের প্রচণ্ড কষ্ট হয়।’

‘কারণ, তারা ক্ষমতার জন্যই তো রাজনীতি করেন। তারা যখন দেখেন ক্ষমতাসীনরা দেশের উন্নয়ন করছে, মানুষের মধ্যে স্বস্তি এবং শান্তি আছে, প্রতিটি মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে, তখন তাদের গাত্রদাহ হয়। কারণ, এটি (উন্নয়ন) হলে তাদের নির্বাচনের মাধ্যমে জয়লাভ করা হয় না। সে কারণে আজকে দেশে যে উন্নয়ন হচ্ছে, তাতে তাদের গাত্রদাহ হচ্ছে।’ বললেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের এই উচ্চমূল্য থাকবে না। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ‘বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আসছে।’ দেশে উৎপাদিত পেঁয়াজও বাজারে এসেছে। সুতরাং খুব সহসাই পেঁয়াজের দাম কমে যাবে।

আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ভাসানী ঐক্যজোটের সভাপতি এম এ ভাসানী প্রমুখ উপস্থিত ছিলেন। 


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত