সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:১৪ এএম
বলিভিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট ইভো মোরালেসের প্রত্যাবর্তনের দাবিতে সমর্থকদের বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে পাঁচজন নিহত ও অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের খবর নিশ্চিত করেনি বলিভিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। খবর বিবিসি ও গার্ডিয়ান।
২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ১৪ বছর ধরে শীর্ষ পদে থাকা ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। এছাড়া অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) পর্যবেক্ষকদের প্রতিবেদনেও নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়। নির্বাচনে মোরালেসের বিজয়ের ঘোষণায় তীব্র আন্দোলন শুরু করে বিরোধীরা। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের জেরে
১০ নভেম্বর সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা জানায় মেক্সিকো। একদিন পর তিনি মেক্সিকোয় পৌঁছে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। এরই মধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সংকটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। এর পরই রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানান মোরালেস।
হাসপাতাল পরিচালক গুয়াদালবার্তো লারা জানান, শহরের মধ্যাঞ্চলীয় শহর সাকাবায় বেশির ভাগ বিক্ষোভকারী নিহত হন। আরো কয়েক ডজন বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মেক্সিকোতে নির্বাসন থেকে মোরালেসের প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভে পুলিশ গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
সর্বশেষ এ সহিংসতাকে ৩০ বছরের মধ্যে তার দেখা সবচেয়ে মারাত্মক আখ্যা দিয়ে লারা বলেন, এটা খুবই অপ্রত্যাশিত।
যদি মোরালেস দেশে ফেরেন, তাহলে নির্বাচনে কারচুপির কারণে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে বৃহস্পতিবার জানান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আনেজ। এছাড়া আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেস অংশগ্রহণ করতে পারবেন না বলেও ঘোষণা দেন তিনি। এ রকম হুমকির পরিপ্রেক্ষিতে ক্ষেপে ওঠে মোরালেস সমর্থকরা।
শুক্রবার সকালে সাকাবায় কয়েক হাজার আদিবাসী বিক্ষোভকারী জড়ো হয়। কিন্তু কোচাবামবা শহরের সামরিক তল্লাশি চৌকি তারা অতিক্রম করতে চাইলে সংঘর্ষ শুরু হয়। কয়েক সপ্তাহজুড়ে এ জায়গায় বেশ কয়েকবার মোরালেসপন্থী ও তাদের বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দেশটিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
ইমাটেরিও কোলক স্যানচিজ নামে ২৩ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্র বলেন, তিনি বেশ কয়েকজন বিক্ষোভকারীর মরদেহ দেখেছেন। পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন।
এদিকে বলিভিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে মোরালেস এক টুইটে লেখেন, বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে।
শুক্রবার বিবিসিকে মোরালেস বলেন, অক্টোবরের নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে বাস্তবসম্মত অভিযোগ আনতে পারেনি তারা। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিন আনেজের বিষয়ে বলেন, বলিভিয়ায় ফিরলে তার বিরুদ্ধে মামলা করবেন মোরালেস।
ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া সাতশর বেশি চিকিৎসককে কিউবায় ফেরত পাঠিয়েছে তারা। এ রকম পদক্ষেপের মাধ্যমে মোরালেসের আঞ্চলিক বাম মিত্রদের কঠোর বার্তা দিতে চাচ্ছে নতুন সরকার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত