যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ৩

bcv24 ডেস্ক    ১১:২৯ এএম, ২০১৯-১১-১৯    361


যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও গুলিতে হতাহতের ঘটনা ঘটলো। ক্যালিফোর্নিয়ার পর এবার আরেক অঙ্গরাজ্য ওকালাহোমায় ওয়ালমার্ট স্টোরে এক বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। 

দেশটির নিরাপত্তার বাহিনীর বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছে। স্থানীয় সময় সোমবারের (১৮ নভেম্বর) এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনার পরপরই ওয়ালমার্ট স্টোরের পার্কিং এরিয়ায় থাকা একটি গাড়ির ভেতর থেকে এক নারীসহ ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন হামলাকারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বাড়ির পেছনের আঙিনায় জড়ো হওয়া মানুষের ওপর বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত এবং ৬ জন আহত হন। ফ্রেসনো শহরের ওই বাড়িতে স্থানীয় সময় গত রোববার (১৭ নভেম্বর) রাতে গোলাগুলির ঘটনাটি ঘটে।  

বিল ডোলি নামের ফ্রেসনো পুলিশের এক কর্মকর্তা জানান, সেখানে একটি ফুটবল ম্যাচ দেখার জন্য ৩৫ থেকে ৪০ জন পারিবারিক-বন্ধু পর্যায়ের লোকজন জড়ো হয়েছিল। নিহতদের সবাই এশিয়ান এবং তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। হামলাকারী ও আক্রান্তরা পরিচিত কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি বা দলকে ধরতে সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত