শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:১১ এএম
২ হাজার কোটি ডলারের রাশিয়ান মানি লন্ডারিং স্কিমে ভূমিকা থাকায় জার্মানির ডয়েচে ব্যাংক জরিমানা, আইনানুগ ব্যবস্থার মুখে পড়তে যাচ্ছে। সেই সঙ্গে এর জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের বিরুদ্ধে মামলাও হতে পারে। গার্ডিয়ানের হাতে আসা একটি গোপনীয় অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা’ নেয়ার জোর সম্ভাবনা রয়েছে। ডয়েচে মানছে যে, ওই কেলেঙ্কারি তাদের ‘বৈশ্বিক ভাবমূর্তির’ ক্ষতি করেছে এবং এর কারণে তারা গ্রাহক, বিনিয়োগকারীদের আস্থা হারাতে পারে ও বাজারমূল্য কমে যেতে পারে।
একটি
বিশাল মানি লন্ডারিং কাণ্ডে জড়িয়ে গিয়েছিল ডয়েচে ব্যাংক, যা অনানুষ্ঠানিকভাবে ‘গ্লোবাল লন্ড্রোম্যাট’ বলে পরিচিত। ক্রেমলিন, পুরনো কেজিবি ও এর প্রধান উত্তরাধিকারী এফএসবি-সংশ্লিষ্ট রাশিয়ার অপরাধীরা ২০১০-১৪ সাল পর্যন্ত পশ্চিমা আর্থিক ব্যবস্থায় অর্থ পাচারের কাজে এ স্কিম ব্যবহার করেছিল। গোয়েন্দাদের ধারণা অনুযায়ী, অর্থ পাচারের পরিমাণ হতে পারে মোট ৮ হাজার কোটি ডলার।
যুক্তরাজ্যভিত্তিক শেল কোম্পানিগুলো একে অন্যের কাছ থেকে অর্থ ‘ঋণ’ নেয়। এরপর কোম্পানিগুলো এ ‘বৃহৎ কল্পিত ঋণ’ খেলাপি হয়। মলদোভার দুর্নীতিগ্রস্ত বিচারকরা ঋণের বিষয়টিকে সত্যতা দেয়, লাটভিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শত শত কোটি ডলার মলদোভা ও বাল্টিকে স্থানান্তরিত হয়।
ডয়েচে ব্যাংকের করেসপন্ডিং ব্যাংকিং নেটওয়ার্ক এ অর্থ পাচারে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ ব্যাংকটি সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ায় রাশিয়ার অবৈধ পেমেন্টগুলো স্থানান্তরিত করতে সহায়তা করেছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, তবে ব্যাংকটি এ প্রতারণা সম্পর্কে পুরোপুরি অসচেতন ছিল। ২০১৭ সালের মার্চে গার্ডিয়ান ও অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপসন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) সর্বপ্রথম বিষয়টি তুলে ধরে।
সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর তোপের মুখে পড়েছে ডয়েচে ব্যাংককে। ২০১১-১৮ সাল পর্যন্ত ব্যাংকটি ১ হাজার ৪৫০ কোটি ডলার জরিমানা দিয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি সবচেয়ে বড় জরিমানা করে, ১৬ কোটি ৩০ লাখ পাউন্ড। ডয়েচের মস্কোর ব্র্যাঞ্চে ১ হাজার কোটি ডলারের ‘মিরর ট্রেড’ স্কিম পরিচালিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরিমানা আরোপ করা হয়। একই ঘটনায় নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস (ডিএসএস) ব্যাংকটিকে জরিমানা করে ৪২ কোটি ৫০ লাখ ডলার। ওই কেলেঙ্কারিতে রাশিয়ার ভিআইপি গ্রাহকদের পক্ষে ভুয়া বাণিজ্য দেখিয়ে রুবলকে ডলারে রূপান্তরিত করা হয়েছিল।
‘মিরর ট্রেড’ নিয়ে ডয়েচে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে, যার নাম ছিল ‘প্রজেক্ট স্কয়ার’। ফাঁস হওয়া ‘গ্লোবাল লন্ড্রোম্যাট’ প্রতিবেদনে বলা হচ্ছে, ডয়েচে ব্যাংক নিজের কৃতকর্মের নিষ্পত্তি করেছে। লন্ড্রোম্যাট কেলেঙ্কারির কেন্দ্রে থাকা দুই ব্যাংক মলদোভার মোলডিন্ডকনব্যাংক ও লাটভিয়ার ট্রাস্তা কর্মাসব্যাংকার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে। ধারাবাহিক মানি লন্ডারিংয়ের অভিযোগে লাটভিয়ার নিয়ন্ত্রকরা ২০১৬ সালে ট্রাস্তা বন্ধ করে দেয়।
ডয়েচে ব্যাংক বলছে, পোস্ট সোভিয়েত অঞ্চলজুড়ে তারা নিজেদের অবস্থান হ্রাস করেছে। প্রতিবেদন অনুসারে, মলদোভা, লাটভিয়া, এস্তোনিয়া ও সাইপ্রাসে কোনো ব্যাংকের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই। এ সবগুলোই মস্কোর অবৈধ অর্থের পছন্দনীয় গন্তব্য। ব্যাংকটি রাশিয়া ও ইউক্রেনে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম কমিয়ে দিয়েছে।
ডেনমার্কের দান্সকে ব্যাংক ঘিরে ইউরোপের সর্ববৃহৎ ব্যাংকিং কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে ডয়েচের বিরুদ্ধে তদন্ত চলছে। এস্তোনিয়ার নিজ শাখার মাধ্যমে দান্সকে ব্যাংক রাশিয়ার ২০ হাজার ইউরো লন্ডারিং করেছিল। যুক্তরাষ্ট্রে সাবসিডিয়ারির মাধ্যমে ডয়েচে ব্যাংক করেসপন্ডেট ব্যাংকিং সেবা দিয়েছিল।
ডয়েচে ব্যাংক বলছে, তারা ‘সম্ভাব্য বা চলমান তদন্তগুলো’ নিয়ে কিংবা ‘নিয়ন্ত্রকদের ব্যাপারে’ কোনো মন্তব্য করবে না। ব্যাংকটি বলছে, তদন্তকারী কর্তৃপক্ষগুলোকে যথাযথ তথ্য প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকটি বলছে, আর্থিক অপরাধবিরোধী বিভাগে আমরা কর্মী সংখ্যা যথেষ্ট বাড়িয়েছি এবং ২০১৫ সালের পর আমাদের কর্মী বেড়েছে তিন গুণের বেশি। আমাদের নিয়ন্ত্রণ কার্যক্রম হালনাগাদ করতে ২০১৬ সালের পর ৭০ কোটি ইউরো বিনিয়োগ করেছি।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত