সিয়াচেনে তুষারপাতে ভারতীয় সেনাসহ ৬ জনের মৃত্যু

bcv24 ডেস্ক    ১১:৩৭ এএম, ২০১৯-১১-১৯    498


সিয়াচেনে তুষারপাতে  ভারতীয় সেনাসহ ৬ জনের মৃত্যু

উত্তর কাশ্মীরের সিয়াচেনে টহলদারির সময় তুষারপাতে ভারতীয় চার সেনাসহ ৬ জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য দু’জন তাদের মালবাহক।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সিয়েচেন হিমবাহে ১৯,০০০ ফুট উচ্চতায় টহল দেওয়ার সময় আচমকা তুষারপাতের কবলে পড়েন তারা। ব্যাপকভাবে তাপমাত্রা নেমে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াচেন হিমবাহের উত্তরাঞ্চলে ডিউটি করছিলেন ওইসব জওয়ানরা। সেইসময় তুষার পাতে চাপা পড়ে যান তারা। খবর পেয়েই কাছাকাছি থাকা উদ্ধারকারীদল সেখানে ছুটে যান।

ধসের মধ্যে থেকে ৮ জওয়ানকেই উদ্ধার করা হয়। এদের মধ্যে ৭ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। দ্রুত হেলিকপ্টারে করে তাদের কাছাকাছি সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৪ সেনা ও ২ মালবাহকের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ সিয়াচেন হিমবাহের উত্তরভাগে ওই তুষারধস হয়। পুরো তুষারের আস্তরণে চাপা পড়ে যায় গোটা দল। সেনাবাহিনীর পাশাপাশি তাদের উদ্ধারে ছুটে যায় লৌহ পুলিশের একটি দলও। কিন্তু শেষরক্ষা হয়নি।

কারাকোরাম রেঞ্জের সিয়াচেন হল পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। শীতকালে এখানে তাপমাত্রা থাকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস। এরকম এক জায়গায় প্রায়ই তুষার ধস হয়ে থাকে। তার কবলে পড়ে যান সেনা জওয়ানরা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত