সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৮:৪০ এএম
পশ্চিম আফ্রিকার দেশ মালির পূর্বাঞ্চলের নাইজার সীমান্তবর্তী গাও অঞ্চলে সন্ত্রাসী হামলায় ২৪ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় ১৭ জন জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছেন মালি সেনাবাহিনীর মুখপাত্র মুখপাত্র দিয়ারান কোনে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনাটি ঘটে।
দিয়ারান কোনে বলেন, হামলায় মালি সেনাবাহিনীর ২৪ জন নিহত ও ২৯ জন আহত হন। এর পাশাপাশি সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। আর শত্রুপক্ষের ১৭ জন নিহত হয় ও সন্দেহভাজন ১০০ জনকে
আটক করা হয়েছে।
সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পুড়ে যাওয়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, হামলার ঘটনায় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, মালিতে প্রায়ই এ ধরনের জঙ্গি হামলা হয়। গত ২ নভেম্বর দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সন্ত্রাসী হামলায় ৫৪ সেনা নিহত হয়েছিলেন। এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ভয়াবহ হামলা। ২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে বসবাসরত তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থনে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় জঙ্গিরা। মূলত এরপর থেকেই গোটা দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে হারানো শহরগুলো উদ্ধার করে নেয়। তবে এরপরও জঙ্গিদের হামলার পরিমাণ কমেনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত