লবণ-চাল নিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে : ওবায়দুল কাদের

bcv24 ডেস্ক    ১১:৫০ পিএম, ২০১৯-১১-১৯    573


লবণ-চাল নিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লবণ-চাল নিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাব, এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে তাদের কারো রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশে লবণ ও পেঁয়াজের ঘাটতি নেই। লবণের চাহিদা মাসে এক লাখ মেট্রিকটন। সেখানে মজুদ আছে ছয় লাখ মেট্রিকটন। তিনি আরো বলেন, লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে। বাজারে অরাজকতা, অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত।

ওবায়দুল কাদের বলেন, তারা এর মধ্যে আওয়াজ তুলেছে তারা আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামা বাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উসকানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এ মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এর মধ্যে আগামীকাল থেকে সারা দেশে সরকারিভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোনো সংকট নেই৷
এ সময় গণমাধ্যমসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্ম বিরতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে। আমি আশা করব তাদের সমস্যার সমাধান হয়ে যাবে।

এ সময় মন্ত্রী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না। আইনের আওতায় আনতে চাই; এটা সবার জন্য জরুরি।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত