পেঁয়াজের পাইকারি বাজারে দাম কমেছে ৫০ থেকে ৮০ টাকা

bcv24 ডেস্ক    ১২:০৬ এএম, ২০১৯-১১-২০    639


পেঁয়াজের পাইকারি বাজারে দাম কমেছে ৫০ থেকে ৮০ টাকা

দুই দিনের ব্যবধানে রাজধানীর পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৫০ থেকে ৮০ টাকা। তবে খুচরা বাজারে দাম কমার তেমন প্রভাব নেই। এছাড়া অতি মুনাফার কারণে দাম বৃদ্ধির কথা স্বীকার করছেন আড়তদাররা। এ সংকটের জন্য সরকারের বিচক্ষণতার অভাবকেই দায়ী করছে ভোক্তা অধিকার সংগঠন-ক্যাব।

কয়েক মাস ধরেই দেশের বাজারে চলছে পেঁয়াজ সংকট। টানা দুই মাসে দাম বেড়ে বিক্রি হয়েছে ২৫০ টাকা পর্যন্ত। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় সরকার তুরস্ক, মিশর, মিয়ানমারসহ কয়েকটি দেশ থেকে পণ্য আমদানি শুরু করে। এতে কিছুটা দাম কমতে শুরু করে পণ্যটির।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আর মিসর ও চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এছাড়া পাইকারি বাজারে কেজিতে ৮০ টাকা কমলেও খুচরা বাজারে কমেছে মাত্র ৩০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৯০ টাকা কেজিতে। মিয়ানমার, মিশর ও তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে।

খুচরা বাজারে দাম না কমায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এদিকে নিজেদের অতি মুনাফার কথা স্বীকার করছে পেঁয়াজ আমদানিকারক ও আড়তদাররা।

পরিস্থিতি মোকাবেলায় ভারতের বিকল্প হিসেবে অন্য দেশ থেকে আমদানির সিদ্ধান্ত আরো আগেই নেয়া উচিৎ ছিল, বলছে ক্যাব।

সিভিসি/এনএইচ


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত