চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন

bcv24 ডেস্ক    ১১:০৮ এএম, ২০১৯-১১-২০    520

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দোহাজারী অভিমুখী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে চালক ট্রেন থামিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাঞ্চননগর ছৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, গতকাল চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি রাত ৯টার দিকে কাঞ্চননগর স্টেশনে যাত্রী নামিয়ে দোহাজারী স্টেশনে যাচ্ছিল। এ সময় কাঞ্চননগর স্টেশন অতিক্রম করার পরপরই ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বিষয়টি লক্ষ করার পরই ট্রেন থামিয়ে দেন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পটিয়া স্টেশনে অধিকাংশ যাত্রী নেমে যাওয়ায় ঘটনার সময় ট্রেনটিতে তেমন যাত্রীও ছিল না বলে জানা গেছে।

দোহাজারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাঞ্চননগর স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিনের অ্যাডজাস্টারে আগুন ধরে যায়। চালক সময়মতো ট্রেনটি থামানোর ফলে বড় দুর্ঘটনা ঘটেনি।’

ইকবাল হোসেন আরো বলেন, ‘এ অবস্থায় ট্রেনটি চালালে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ষোলশহর রেলস্টেশন থেকে রিলিফ ইঞ্জিন আনা হচ্ছে।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত