শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
আগামীকাল শুক্রবার থেকে ইডেন গার্ডেনসে শুরু হতে যাওয়া গোলাপি বলের টেস্ট এখন শুধুই ক্রিকেটে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিরাট এক উৎসবে। যার কিছুটা আভাস গত বুধবার দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ম্যাচটির সময় যতই ঘনিয়ে আসছে ততই উৎসবের নগরীতে রূপ নিচ্ছে কলকাতা। গোলাপি আভায় সেজেছে পুরো ইডেন গার্ডেনস। এই আভাতেই ফ্লাড লাইটের আলোয় টেস্ট ক্রিকেটের নতুন যুগে পা রাখবে বাংলাদেশ-ভারত। যার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঐতিহাসিক এই ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলতে আয়োজনে
কোনো কমতি রাখছেন না সৌরভ। ম্যাচের শুরুতে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা। এ ছাড়া টক শোসহ থাকবে প্রচুর আয়োজন।
ম্যাচটি নিয়ে বুধবার সংবাদমাধ্যমে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ম্যাচটিতে লাঞ্চের সময় শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের উপস্থিতিতে একটি টক-শো আয়োজিত হবে। ম্যাচের চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য থাকবে সংবর্ধনা ও স্মারক সম্মাননার আয়োজন। রুনা লায়লার পারফরম্যান্স, জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিতের পারফরম্যান্স, প্রচুর ফাংশন থাকবে।’
গোলাপি বলের ম্যাচটি সাড়া ফেলবে সেটির ইঙ্গিত আগে থেকেই ছিল। কিন্তু এতটা যে হবে সেটা আঁচ করতে পারেননি সৌরভ নিজেও। এরই মধ্যে টেস্টের প্রথম চার দিনের টিকেট বিক্রি হয়ে গেছে। টেস্ট ক্রিকেট নিয়ে এমন উৎসবে রোমাঞ্চিত সৌরভ নিজেও, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকেট বিক্রি হযে গেছে। শেষ কবে আমরা দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে?’
ঐতিহাসিক দিবারাত্রির টেস্টের প্রথম দিন ইডেনের ক্লাব হাউস থেকে ঘণ্টা বাজিয়ে গোলাপি টেস্টের সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ম্যাচে থাকতে পারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
এ ছাড়া উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজ, বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, অলিম্পিকে স্বর্ণজয়ী শুটার অভিনব বিন্দা, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন নারী বক্সার মেরি কম, ব্যাডমিন্টন কোচ গোপীচাঁদ। এঁদের প্রত্যেককেই আমন্ত্রণ পাঠানো হয়েছে। এ ছাড়া উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটরারা।
সিভিসি/এনএইচ
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত