কুয়েত থেকে লাশ হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা বেলাল

bcv24 ডেস্ক    ১০:৪৫ এএম, ২০১৯-১১-২১    823


কুয়েত থেকে লাশ হয়ে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা বেলাল

কুয়েতে মৃত্যুর ১২ দিন পর লাশ হয়ে দেশে ফিরেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মোহাম্মদ বেলাল (৩৮)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের ছেলে।


জানা গেছে, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, গত ৮ নভেম্বর কুয়েতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হয় বেলালের। বুধবার দুপুরে একটি বেসরকারি বিমানে তাঁর লাশ দেশে পৌঁছায়। সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখতে শত শত মানুষ ভিড় করেন। বাদ জোহর ভাটিয়ারীর মাদামবিবির হাট হজরত শাহজাহানী শাহ (রহ.) মাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেলালকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র চার মাস আগে পরিবার-পরিজনের সঙ্গে শেষ দেখা করে কুয়েতে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ বেলাল। কে জানত এটাই তাঁর জীবনের শেষ বিদায়। দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনের ইতি ঘটেছে তাঁর লাশ বাড়িতে আসার মধ্যে দিয়ে।

বেলাল কুয়েতে ছোটখাটো ঠিকাদারির কাজ করতেন। দুর্ঘটনার দিন একটি ভবনের ওপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিঁড়িতে দাঁড়ানো ছিলেন বেলাল। হঠাৎ একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইউএনবি
সিভিসি/এনএইচ


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত