ডাকাতদের হামলায় আহত চার পুলিশ সদস্য

bcv24 ডেস্ক    ১০:৫৭ এএম, ২০১৯-১১-২১    516

ডাকাতদের হামলায় আহত চার পুলিশ সদস্য

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাত দলের হামলায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গতকাল রাতে মোটরসাইকেলে করে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক হয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে যাচ্ছিল একদল ডাকাত সদস্য। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় আহত হন এসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, সানোয়ার ও ফয়েজ। এ সময় ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

পরে আহত এসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন ও সানোয়ারকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ও কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কনস্টেবল রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, পুলিশ অভিযান চালিয়ে নরসিংদী সদরের আবদুস সোবহান সুমন ও একই জেলার শিবপুরের বায়জিদ বোস্তামী নামের দুই ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে চীনের একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন এসপি মোহাম্মদ উল্ল্যা।
সিভিসি/এনএইচ

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত