শ্রীলঙ্কায় ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক    ১১:০২ এএম, ২০১৯-১১-২১    658


শ্রীলঙ্কায় ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেরই বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর আসনে বসাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট নিজেই বুধবার মাহিন্দা রাজাপাকসের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন দুই মেয়াদে শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহিন্দা।

গত শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভোটের ফল বেরোনোর পর থেকেই দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের উপরে ইস্তফা দেওয়ার চাপ আসছিল। বিজয়ী শিবিরের সেই চাপেই রনিল বুধবার নিজে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পরেই গোতাবায়া রাজাপাকসে তার ভাই প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে রনিল বিক্রমসিংহ বলেন, পার্লামেন্টে এখনও তার সরকারের গরিষ্ঠতা রয়েছে। তবু প্রেসিডেন্ট নির্বাচনের রায়কে মর্যাদা দিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন আজ বৃহস্পতিবার।

এদিকে, গত বছরের অক্টোবরে মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছিলেন তত্‍কালীন প্রেসিডেন্ট মৈত্রিপাল সিরিসেনা। মাহিন্দার পরে প্রেসিডেন্ট হন তার ঘনিষ্ঠ সহযোগী সিরিসেনা। তিনি মাহিন্দাকে প্রধানমন্ত্রী করেও কিন্তু টিকিয়ে রাখতে পারেননি। একাধিক বার সুযোগ পেয়েও গরিষ্ঠতার প্রমাণ দিতে পারেননি মাহিন্দা। তা সত্ত্বেও পদ ছাড়তে রাজি ছিলেন না। এ নিয়ে শ্রীলঙ্কার রাজনীতিতে দীর্ঘ অচলাবস্থা, সাংবিধানিক সংকট তৈরি হয়। এহেন পরিস্থিতিতে রনিলের অনুগামীরা আদালতের শরণাপন্ন হন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, মাহিন্দার ‘প্রধানমন্ত্রিত্ব’ অবৈধ। সিরিসেনা যেভাবে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, তাও অবৈধ ঘোষণা করা হয়। সুপ্রিম ধাক্কায় গত বছরের ১৫ ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী পদে ইস্তফা’ দিতে বাধ্য হন মাহিন্দা।

বছর ঘোরার আগেই ভাইয়ের সৌজন্য প্রধানমন্ত্রীর সেই কুরসি ফিরে পাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ওই সময়ে তার ভাই গোতাবায়ার (শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট ) বিরুদ্ধে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিআই) গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি অংশ তার নির্দেশে সাদা ভ্যানে চড়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করত বলে অভিযোগ আছে। রাজাপাকসে ভাইদের জমানায় শ্রীলঙ্কা কতটা চীন ও তাদের মিত্র পাকিস্তান ঘেঁষা নীতি নিয়ে চলে, সে দিকে সতর্ক নজর রাখছে দিল্লি।
সিভিসি/এনএইচ


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত