শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৬ এএম
কবির বকুল। চলচ্চিত্র এবং অডিও ইন্ডাস্ট্রির এক জননন্দিত এবং সফল গীতিকার। নব্বইয়ের দশক থেকে তিনি এখনো বাংলা সঙ্গীতের জনপ্রিয় এবং হিট গানের গীতিকবি। গত কয়েক বছরে দেশের চলচ্চিত্রের বাণিজ্যিক সফল গানের মধ্যে কবির বকুলের লেখা গান অন্যতম। আজ তার জন্মদিন।
কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ। কবির বকুলের আরো একটি বড় পরিচয় আছে। তিনি বাংলাদেশের একজন নামকরা সাংবাদিকও।
কবির বকুল ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৮
সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রথম আলোতে কর্মরত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত ছিলেন ২০১১ এর জুলাই থেকে ২০১৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত। ২০১৫ সালের ১ জুন থেকে তিনি আবার পুরনো কর্মস্থল দৈনিক প্রথম আলোতে যোগ দেন।
কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা ও গান লেখালেখির সাথে জড়িত। ১৯৯৪ সালে ‘অগ্নি সন্তান’ চলচ্চিত্রে প্রথম গান লেখেন তিনি। এ গানের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছিলেন। এখন পর্যন্ত তিনি আট শতাধিক ছায়াছবির গান লিখেছেন। সবমিলিয়ে তাঁর লেখা গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি।
সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০০৮, ২০০৯, ২০১০ এবং ২০১৩ সালে মোট চার বার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জেতেন কবির বকুল। ১৯৯৮, ২০০৬ এবং ২০১৩ সালে পান বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার। এছাড়া ২০০১ সালে বাংলাদেশ প্রযোজক সমিতি পুরস্কার, ২০০৪ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, ২০০৯ সালে বিনোদন বিচিত্রা পুরস্কার এবং ২০১০ সালে চ্যানেল এস(যুক্তরাজ্য) অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৪ সালে রোটারি ক্লাব, চাঁদপুর তাকে আজীবন সম্মাননায়ও ভূষিত করে।
সিভিসি/এনএইচ
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত