মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:৩৬ এএম
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে টাঙ্গাইল শহরে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটতে পারে এমন আশঙ্কায় শহরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার বড়
ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে খান পরিবার-বিরোধী গ্রুপ। এ নিয়ে টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচিতে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন বলেন, ‘দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পুরো টাঙ্গাইল। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটতে পারে এমন চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত