মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক    ০৮:৪৮ পিএম, ২০১৯-১১-২১    597


মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যেকার ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১৩৫ ভিভিআইডি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থল হোটেল তাজ বেঙ্গলে যাবেন।

হোটেল তাজ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে ইডেন গার্ডেন স্টেডিয়ামে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী।

দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে প্রবেশের পর ক্রিকেটের গোলাপি বল ও কয়েন গ্রহণ শেষে অধিনায়ক ও আম্পায়ারের কাছে বল ও কয়েন হস্তান্তর। পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক বেল বাজানোর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচ শুরু হবে।

খেলার প্রথম সেশন উপভোগের পর বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচের প্রথম দিনের বাকি খেলা উপভোগ করবেন।

খেলা শেষে রাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১৩৬ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টায় রওয়ানা হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত