কলকাতায় মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আজ

bcv24 ডেস্ক    ১২:১৪ পিএম, ২০১৯-১১-২২    611


কলকাতায় মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আজ

আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে দিবারাত্রির গোলাপি বলের টেস্ট ম্যাচ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ইডেনে আজ বসছে চাঁদের হাট। যেখানে উপস্থিত থাকবেন ভারতের একাধিক তারকা খেলোয়াড়সহ ২০০০ সালের ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের সব ক্রিকেটার। একই সঙ্গে ইডেনে ‘গোলাপি টেস্ট’ ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আজ ইডেনে একসঙ্গে বসে ম্যাচ দেখবেন শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এরই মধ্যে শেখ হাসিনা তাঁকে ফোন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু ইডেনে বসে একসঙ্গে খেলা দেখা নয়, আগামীকাল (আজ) মোট তিনবার শেখ হাসিনার সঙ্গে দেখা হবে আমার।’

ইডেনে খেলা দেখা ছাড়াও আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি কূটনৈতিক বৈঠকও করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা ৬টায় দক্ষিণ কলকাতার তাজ বেঙ্গল হোটেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। মমতার সঙ্গে শেখ হাসিনার এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে অনেকেই। কূটনৈতিক দিক থেকে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এর আগে শেখ হাসিনা যখন দিল্লিতে এসেছিলেন, তখন ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। সে সময় তিস্তার পানি বণ্টনের  বিষয়টি নিয়ে কথা হয় দুজনের। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তার পানি পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। এই বিষয়টি এখনো অমীমাংসিত হয়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিস্তার পানি বাংলাদেশকে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। সে ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

তিস্তার পানি বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন। এর ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পানির সমস্যা হয়ে যাবে বলে বারবার সরব হয়েছেন মমতা। ফলে বিষয়টি এখনো ঝুলে রয়েছে। আজকের বৈঠকে তিস্তার পানি বণ্টনের বিষয়টি উঠবে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি আরো যে দুটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার একটি হলো নাগরিকপঞ্জি এনআরসি ইস্যু ও অন্যটি সীমান্ত সমস্যা। দিল্লিতে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশে কাউকে ফেরত পাঠানো হবে না। এরই মধ্যে গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে এনআরসি চালু হবে বলে ঘোষণা করেছেন। তাই এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হতে পারে মমতার সঙ্গে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়েও কথা হতে পারে। এ ছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে বেশ কিছু বাংলাদেশি রয়েছেন। তাঁদের প্রত্যর্পণের বিষয়েও কথা হতে পারে।

সিভিসি/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত