রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
সিলেটের জকিগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। নির্যাতনের ঘটনাটি নয় মাস আগের হলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট সীমান্তের কারাবাল্লা এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালামকে আটক করে পুলিশ। এর আগে আরো তিনজনকে আটক করা হয়।
গতকাল রাত ৯টায় সিলেট জেলা পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল
আলম জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় গতকাল সন্ধ্যায় পুলিশ আবদুস সালামকে আটক করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গতকাল সন্ধ্যা থেকে পুলিশের তিনটি টিম অভিযানে নামে।
এদিকে রাতে এ ঘটনায় নির্যাতিত আফজল মিয়া মামলা করেছেন। এ মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক অন্যরা হচ্ছেন ইউনিয়ন পরিষদের আরেক সদস্য এবাদুর রহমান, তাঁর দুই সহযোগী আনোয়ার হোসেন ও মো. শাহজাহান।
ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার তিন নম্বর কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম স্থানীয় আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল মিয়া নামের এক যুবককে আরেক ইউপি সদস্য এবাদুর রহমানের বাড়িতে হাত-পা বেঁধে নির্যাতন করছেন।
সিভিসি/এনএইচ
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত