রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
মাইক্রোবাসে করে বিয়েতে যাচ্ছিল বরযাত্রীর দল। ঢাকা-মাওয়া মহাসড়কে মুখোমুখি হলো চরম দুঃস্বপ্নের। উল্টোদিক থেকে আসা স্বাধীন পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল বরযাত্রীদের মাইক্রোবাস। দুর্ঘটনায় নিহত হন বরের বাবাসহ ১০ জন।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। নিহত ১০ জনের চারজন একই পরিবারের। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
মাইক্রোবাসের যাত্রীদের সবাই লৌহজংয়ের কনকসার থেকে কামরাঙ্গীরচরে বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন,
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতর আটকপড়া নিহত ও আহতদের উদ্ধার করেন।
নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনি তাবাসসুম (৬) ও ভাগনি রেনু (১২) রয়েছে।
নিহত অন্যরা হলেন মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০) ও তাহসান (৫)। অপর অজ্ঞাত দুজন ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান। এ ঘটনায় আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
বিসিভি/এনএইচ
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত