প্রবাসীদের জন্য পেনশন চালু হলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে

bcv24 ডেস্ক    ১১:৩৮ পিএম, ২০১৯-১১-২২    553


প্রবাসীদের জন্য পেনশন চালু হলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে

লাটভিয়ার হোটেল রেডিসন ব্লু-এর হল রুমে গত শনিবার (১৬ নভেম্বর) অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মত প্রকাশ করেন প্রবাসীরা।

এতে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড সেক্রেটারি জিগমুনডস জামতকিস বলেন, ‘বাংলাদেশ লাটভিয়ার সঙ্গে শক্ত একটি সেতুবন্ধন তৈরি হলো আয়েবার মাধ্যমে। এর আগে লাটভিয়াতে বাংলাদেশকে কোনো সংগঠন এভাবে তুলে ধরেনি।’

সভার প্রথম পর্বে উপস্থিত ছিলেন লাটভিয়া বিনিয়োগ প্রচার বিভাগের প্রধানসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও লাটভিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং আয়েবার কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান লিটনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতাসহ দোয়া মোনাজাত করা হয়।

সভায় প্রথমেই আয়েবার সভাপতি ড. ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন বলেন, আয়েবা জন্মলগ্ন থেকে দেশের উন্নয়ন ও প্রবাসীদের সমস্যা নিয়ে সরকারের কাছে আলোচনা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আয়েবার নেতৃবৃন্দ সবসময় প্রবাসীদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আয়েবার মহাসচিব উল্লাহ এনায়েত কাজী বলেন, আয়েবা লাটভিয়া-বাংলাদেশ চেম্বার অভ কমার্স করায় আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছি। এটি গঠন করা হলে বাংলাদেশ ও লাটভিয়ার মধ্যে বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এই বিনিয়োগে লাভবান হবে বলে আশা করি। এর ফলে পরবর্তী প্রজন্ম এবং লাটভিয়াতে বসবাসকারী বাংলাদেশীরা এর সুফল ভোগ করবেন। আর আয়েবা প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। নিয়মিত আমাদের ইন্টিগেশন চলবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং আমরা আমাদের দেশকে উপস্থাপন করবো সারা পৃথিবাতে।

আয়েবা সভাপতি ড. জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি রানা তসলিম উদ্দীন (পর্তুগাল), ফখরুল আকম সেলিম (ফ্রান্স), আহমেদ ফিরোজ (ভিয়েনা), ড. ফরহাদ আলী খাঁন, ডা. তামান্না হোসাইন (সুইডেন), পোল্যান্ডের অনারারি কাউন্সিলর ওমর ফারুক, ইকরাম ফরাজী, এম এ রব মিন্টু, মাইনুল ইসলাম নাসিম (ইতালি), মনোয়ার পারভেজ (ভিয়েনা), মাহরুল ইসলাম নেস্সা (স্পেন), মনির আহমেদ (ইউকে), তারেক আহমেদ (লাটভিয়া), শরীফ আল মোমিন, টি এম রেজা, শুভ্রত ভট্টাচার্য (ফ্রান্স) এম ডি সেলিম সোলাইমান (রাশিয়া), তানভীর সিদ্দিকী, এম এ হক ফেরদৌস (বাংলাদেশ) এবং লাটভিয়ায় পড়তে আসা বাংলাদেশী কয়েকজন শিক্ষার্থী।

লাটভিয়া থেকে উপস্থিত ছিলেন জিগমুনডস জামতকিস, গুণিতা বিকসন, তমাস স্তূরিস, জাউর বাহুমুন্ডস। এছাড়াও সভায় প্রবাসীদের পেনশন স্কিম চালু করার জন্য একটি প্রস্তাব তুলে ধরেন অস্ট্রিয়া প্রবাসী আয়েবা সদস্য মনোয়ার পারভেজ।

আয়েবার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ প্রস্তাবটি বাংলাদেশ সরকারের কাছে খুব শিগগিরই তুলে ধরবেন। তারা মনে করেন সরকার যদি প্রবাসীদের জন্য পেনশন চালু করে তবে স্রোতের মতো রেমিট্যান্স আরও বৃদ্ধি পাবে। এর আগে আয়েবা সভাপতি, মহাসচিব ও স্থানীয় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আয়েবার কার্যনির্বাহী সদস্য তারেক আহমেদ (লাটভিয়া)।
বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত