শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:০১ এএম
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক পদে ব্যাপক আলোচনায় রয়েছেন ঢাকার রাজপথে বার বার নির্যাতিত, কারা বরেণ্য ও ক্লিন ইমেজের নেতা সোহেল শাহরিয়ার রানা।
একজন কর্মী বান্ধব, সৎ রাজনৈতিক ব্যক্তি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণে সোহেল শাহরিয়ার রানা দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
সূত্রমতে, সম্প্রতি সময়ে কতিপয় নেতার কারণে ব্যাপক সমালোচনায় থাকা আওয়ামী যুবলীগের নেতিবাচক ধারা থেকে বের করে ইতিবাচক ব্র্যান্ডে যুক্ত করতে চান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেতৃত্বে ক্লিন ইমেজ ফিরিয়ে আনার মূল টার্গেটে তারুণ্য নির্ভর, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব চাচ্ছেন দলের হাইকমান্ড। ফলে, সাধারণ কর্মী সমর্থকরা অতীত কর্মকান্ড বিবেচনা করে দুর্দিনের পরিক্ষিত ও ছাত্রলীগের ত্যাগী নেতা, ক্লিন ইমেজের দক্ষ সংগঠক সোহেল শাহরিয়ার রানাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য আওয়ামী লীগ সভাপতি বঙ্গরত্ন শেখ হাসিনার কাছে জোর দাবি করেছেন।
বণার্ঢ্য রাজনৈতিক জীবনে কখনও নেতিবাচক সমালোচনায় পরতে হয়নি ক্লিন ইমেজের সোহেল শাহরিয়ার রানাকে। দুঃসময়ে দেশের রাজনীতিতে রাজপথ কাঁপানো মুজিব আদর্শের সৈনিক সৎ, মেধাবী, সাহসী ও নিবেদিত সোহেল শাহরিয়ার রানার বিরুদ্ধে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার ডজন খানেক মিথ্যা মামলা দায়ের করে। এসব দায়েরকৃত মামলায় বিভিন্ন মেয়াদে তার প্রায় দুই বছর কারাভোগ করতে হয়েছে।
বিএনপি-জামায়াতের জোট সরকার তার বিরুদ্ধে শুধু মামলা দিয়েই ক্ষ্যান্ত ছিলো না। প্রায় শতাধিকবার তাকে হামলার শিকার হতে হয়েছে। চার দলীয় জোট সরকারের সময় সোহেল শাহরিয়ার রানা মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তার নেতৃত্বে থানা ছাত্রলীগের তীব্র আন্দোলন দমাতে বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী হিমশিম খাচ্ছিলো। পরে কৌশলে বিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তাকে (সোহেল শাহরিয়ার) সন্ত্রাসী আখ্যায়িত করে মিথ্যা অপপ্রচার চালায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট।
সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত মুজিব অন্তঃপ্রাণ বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম চাঁন মিয়ার পুত্র সোহেল শাহরিয়ার রানা ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত হাবিবুল্লাহ বাহার ইউনির্ভাসিটি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কানাডা টরেন্টো সিটি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এখানেই থেমে থাকেনি তার রাজনৈতিক পথচলা। বর্তমানে তিনি কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের
সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল শাহরিয়ার রানা বলেন, আমি প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানাই। আমি
চাই সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের ক্লিন ইমেজের যাদের অতীত ইতিহাস রয়েছে,
যারা দলকে সু-সংগঠিত করতে পারবে এমন নেতৃত্বই প্রধানমন্ত্রী আমাদের উপহার
দিবেন। তাহলেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ আরও বেশি শক্তিশালী হবে।
নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করে বড়
হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তাঁর কন্যা বিশ্বনেত্রী শেখ
হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যে কোন অবস্থান থেকে কাজ করতে
প্রস্তুত। আমাকে যুবলীগের দায়িত্ব দেওয়া হলে আমি মাদক, চাঁদাবাজ, অবৈধ
ব্যবসায়ী ছাড়া স্বচ্চ ও ক্লীন ইমেজের যুবলীগ নেতা-কর্মী তৈরীতে কাজ করবো।
বিসিভি/এনএইচ
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত