সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৮:৩৩ এএম
পেট্রলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ইরানে গত সপ্তাহের বিক্ষোভের প্রায় ১০০ নেতাকে আটক করা হয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চল থেকে খুঁজে খুঁজে এই নেতাদের আটক করেছে দেশটির শক্তিশালী রেভল্যুশনারি গার্ড।
এদিকে বিক্ষোভের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করে রাখায় ইরানের যোগাযোগমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতন্ত্র ইরানে জ্বালানি তেলের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ১০৬ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অন্যান্য সূত্রের দাবি নিহতের সংখ্যা আরো বেশিও
হতে পারে। তবে ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহে দাবি করেন বিক্ষোভে ১২ জনের মৃত্যু হয়েছে।
এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের মদদ রয়েছে বলে গত বুধবার দাবি করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ‘শত্রুর ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এরই মধ্যে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ১০০ জন নেতাকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই মুখপাত্র এও বলেন, আরো ‘বিপুল সংখ্যক’ বিক্ষোভকারীকে চিহ্নিত করা হয়েছে এবং খুব শিগগির তাদেরও আটক করা হবে।
ইরানে গত শুক্রবার রাত ১২টা থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। হঠাৎ করেই পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে। এরই মধ্যে সরকারবিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে, যাতে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। এ বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
ইরান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রল ১৫ হাজার রিয়াল দরে প্রতি মাসে মোট ৬০ লিটার পেট্রল কিনতে পারবেন মোটরযান মালিকরা। এর আগে এক ব্যক্তি প্রতি লিটার ১০ হাজার রিয়াল দরে মোট ২৫০ লিটার পেট্রল কিনতে পারতেন।
কর্তৃপক্ষ বলছে, পেট্রলে ভর্তুকি বাদ দিয়ে সরকার যে পরিমাণ অর্থ আয় করবে, তা দিয়ে নিম্ন আয়ের দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হবে।
এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, ৭৫ শতাংশ ইরানি বর্তমানে অর্থনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। পেট্রলে ভর্তুকি বাদ দেওয়ায় সরকার যে আয় করবে, তা ইরানের কোষাগারে জমা না রেখে জনগণকে সহায়তা করা হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত