রাজধানীতে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

bcv24 ডেস্ক    ০১:৫৪ পিএম, ২০১৯-১১-২৩    492

রাজধানীতে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী ও দারুস সালামে দুইজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) রাতে আলাদা আলাদা খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে দুই থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুইটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, মৃতদেহ দুটি পল্লবীর বিলকিস আক্তার (২৬) এবং দারুস সালামের রাজু’র (৩০)।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক এই দুই ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবীতে টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিলকিসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলা এলাকায়। স্বামীর সঙ্গে তার তালাক হয়েছিল। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

বিলকিস তার খালাতো বোনের সঙ্গে সেকশন ১২ ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বলে গণমাধ্যমকে জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ।

এদিকে দারুসসালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের উপরে একটি রুমের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় মরদেহ পচতে শুরু করে দুর্গন্ধ ছড়ায়। তিনি বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। রাজশাহীর পবা উপজেলার এনামুল হকের সন্তান রাজু। তিনি একাধিক বিয়ে হয়েছিল বলে জানা যায়।

রাজুর মৃতদেহটির বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘মরদেহটি এতটাই পচা ছিল যে দেখে মনে হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত ছিল। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছিল। তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত