আঞ্চলিক সংলাপে আটকে গেছে ‘ন ডরাই’

bcv24 ডেস্ক    ০১:৫৬ পিএম, ২০১৯-১১-২৩    643


আঞ্চলিক সংলাপে আটকে গেছে ‘ন ডরাই’

‘এক দেশের বুলি অন্য দেশের গালি’- কথাটি যেনো আরও একবার টেনে আনলেন দেশের সেন্সর বোর্ড। সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’র বেশকিছু জায়গায় সংলাপের বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা।

কলকাতার শ্যামল সেনগুপ্তের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সিনেমার সব কাজ শেষে সম্প্রতি এটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর এর প্রশংসাও করেছেন। কিন্তু কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে তাদের।

এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘‘ন ডরাই’ সিনেমার গল্পটি ভালো হয়েছে। এটি নির্মিত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তাই কিছু জায়গায় আমাদের কিছু আপত্তি রয়েছে। এতে চট্টগ্রামের ভাষায় এমন কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে, যা অন্যান্য জেলার লোকদের কাছে অশ্লীল, আপত্তিকর মনে হতে পারে। বিষয়টি এমন হয়েছে, এক দেশের বুলি, আরেক দেশের গালি।’

তিনি আরও বলেন, ‘তাই সকলের সিদ্ধান্তে এর সংলাপের কিছু কিছু জায়গায় সংশোধনী আনতে হবে। এ বিষয়ে পরিচালককে আমরা একটি চিঠিও দেব। তারা যদি সংশোধন করেন তাহলে অবশ্যই সেন্সর ছাড়পত্র দেওয়া হবে।’

উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় ‘ন ডরাই’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামালসহ অনেকে।

এর আগে, গত ২০ জুন বিশ্ব সার্ফিং দিবসে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করা হয়।

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত