শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি ক্রমবর্ধমান। এ কমিউনিটির মানুষ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মূলধারার রাজনীতিতে। বাংলাদেশের সংস্কৃতিও সমানভাবে এগোচ্ছে। বাংলাদেশি অনুষ্ঠানগুলোতে মূলধারার রাজনীতিকরা আসছেন। বাঙালি সংস্কৃতির সঙ্গে তারা মিশে যাচ্ছেন।
বাঙালি সংস্কৃতি নিয়ে তারা গর্ব করতে ভুলছেন না। বাংলাদেশিরাও বিষয়টি ভীষণভাবে উপভোগ করছেন। এক সময় যেখানে বাংলা চর্চা করার মানুষ খুঁজে পাওয়া কষ্ট হতো সেখানে এখন সমানে লেখালেখি করছেন প্রবাসীরা।
আর বাঙালি সংস্কৃতিকে অগ্রবর্তী অংশে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউইয়র্কের বাংলা গণমাধ্যমগুলো।
স্থানীয় সময় সোমবার রাতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বিশিষ্টজনরা এসব কথা বলেন।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, রাজীনীতিবিদ, বাংলাদেশি মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি বেলাল আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দর্পণ কবির। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
বক্তারা বলেন, কমিউনিটি ক্রমবর্ধমান হওয়ার পেছনে এখানকার গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে বেগবান করে চলেছে গণমাধ্যগুলো।
এক সময় যেখানে কবিতা, ছড়া বা গল্প লেখার জন্য বাংলাদেশি পাওয়া যেত না সেখানে এখন অনেকেই লিখছেন। অনেকেই ভালো ভালো অনুষ্ঠান আয়োজন করছেন। এগুলোর পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে গণমাধ্যমগুলো।
তারা বলেন, প্রবাসীদের লেখা, কবিতা, ছড়া, প্রবন্ধ এখানকার গণমাধ্যমগুলো প্রকাশ করছে। বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভালভাবে প্রচারিত হচ্ছে। গণমাধ্যমগুলোকে অনেকেই পৃষ্ঠপোষকতা করছেন। কমিউনিটির সব অনুষ্ঠা যাতে সফল হয় সে লক্ষে সবাই সমন্বিতভাবে কাজ করছেন। আর সবকিছু সম্ভব হচ্ছে প্রবাসীদের ঐকান্তিক চেষ্টা এবং বাংলা সংস্কৃতির প্রতি অগাধ ভালবাসার কারণে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রেখা আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, লেখক আহমেদ মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কাশেম, এস্টোরিয়া ডিজিটালের কর্ণধার নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি অধ্যাপক রফিক আহমেদ, অ্যাডভোকেট মোর্শেদা জামান, নারায়ণগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সংস্কৃতিকর্মী গোপাল স্যানাল, রূপসী বাংলার সম্পাদক শাহ জে. চৌধুরী, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছেন সংগঠনের সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, কার্যকরী সদস্য শামসুল আলম, মল্লিকা খান মুনা, সদস্য সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, আব্দুল হামিদ, মশিউর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য শামীম আল আমীন।
সভাপতির বক্তব্যে দর্পণ কবীর বলেন, আমরা সব সময় চেষ্টা করেছি প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন সৃষ্টি করার।
এ জন্য আমরা ইংরেজি বর্ষবিদায়সহ নানা অনুষ্ঠান করে থাকি। আজকে আমরা প্রথমবারের মতো আয়োজন করলাম বাংলা বর্ষবরণ।
সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমরা চাইলে যে একটি সুন্দর অনুষ্ঠান করতে পারি আজকের অনুষ্ঠান সেটিই প্রমাণ করে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব ও রানো নেওয়াজ। পরে বৈশাখের অন্যতম অনুসঙ্গ ইলিশ-ভাতের নৈশভোজে আপ্যায়িত হন অতিথিরা।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত