শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৭ এএম
ঐতিহাসিক ইডেন টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু সুবিধা করতে পারেননি মুমিনুলরা। তবে বাংলাদেশের আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বিসিবি সভপাতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার কলকাতায় সংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশ আগে ব্যাটিং নেওয়ায় সত্যিই আশ্চর্য হয়েছি আমি। আগের দিনও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, কোচ-অধিনায়ক দুজনই বলেছে ফিল্ডিং নেবে। এটা নিশ্চিত ছিল। টস জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই ধাক্কা খেয়েছি। অতি আত্মবিশ্বাসের কারণে কিনা জানি না। ভারতীয়দের যার সঙ্গেই কথা বলেছি, বলেছে তারা প্রথমে ফিল্ডিং নিত। ওরা ব্যাটিং কখনোই নিত
না। সতেজ উইকেট। গোলাপি বল কেমন আচরণ করে সেটা না বুঝে ভারত আগে ব্যাটিং নিত না।’
এদিকে আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫২ রানে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম, ৫৯ রান নিয়ে। এখন পর্যন্ত ৮৯ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
এর আগে কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৩৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ২৪১ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
গতকাল শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত