প্রধানমন্ত্রীর বাস উপহার পেল ৮ শিক্ষাপ্রতিষ্ঠান

bcv24 ডেস্ক    ১০:০১ পিএম, ২০১৯-১১-২৪    331


প্রধানমন্ত্রীর বাস উপহার পেল ৮ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিআরটিসির নয়টি বাস প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিআরটিসির মতিঝিল বাস ডিপোতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বাসের চাবি তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাসগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী বলেন, সঠিক ব্যবস্থাপনা ও যত্ন নিলে বাসগুলো থেকে দীর্ঘদিন সেবা পাওয়া যাবে। তিনি বলেন, বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না।

বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের সক্ষমতা বাড়াতে বিআরটিসির বহরে এরই মধ্যে ৬০০ বাস ও ৫০০ ট্রাক যুক্ত করা হয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সত্যিকার অর্থে সেবামুখী করতে হবে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি এবং বান্দরবান সরকারি কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ ও কুমুদিনী সরকারি কলেজের অনুকূলে একটি করে বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী বক্তব্য দেন। এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাশাপাশি বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিটেলেড নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

শিক্ষাক্রমের রূপরেখা চূড়ান্ত অনুমোদন, থাকছে না যেসব পরীক্ষা

শিক্ষাক্রমের রূপরেখা চূড়ান্ত অনুমোদন, থাকছে না যেসব পরীক্ষা

bcv24 ডেস্ক

কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের রূপরেখার ... বিস্তারিত

এ বছর ৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

এ বছর ৩২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

bcv24 ডেস্ক

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে... বিস্তারিত

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার সময় কমল

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার সময় কমল

bcv24 ডেস্ক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে ... বিস্তারিত

আন্তর্জাতিক মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অবস্থান নিম্নমুখী

আন্তর্জাতিক মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অবস্থান নিম্নমুখী

bcv24 ডেস্ক

বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ার তুলনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অব... বিস্তারিত

এইচএসসিতে পাস ৯৫.২৬%

এইচএসসিতে পাস ৯৫.২৬%

bcv24 ডেস্ক

সারাদেশে নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত