রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘নতুন ফর্মুলা’ চীনের

bcv24 ডেস্ক    ১০:১২ পিএম, ২০১৯-১১-২৪    524


রোহিঙ্গা প্রত্যাবাসনে ‘নতুন ফর্মুলা’ চীনের

মিয়ানমার সরকারের প্রতি আস্থা অর্জনের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মোবাইল ফোনে সংযুক্তির নতুন ফর্মুলা দিয়েছেন চীনের রাষ্ট্রদূত এইচ ই লি জিমিং। তিনি এই ফর্মুলার নাম তিনি দিয়েছেন ‘১+১+২’ আইডিয়া। রোববার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের উপায় সন্ধান’ শীর্ষক এক সেমিনারে তিনি এই ফর্মুলার কথা জানান।

এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশের এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন লি জিমিং। আজ সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের তথাকথিত বিশ্বাসের ঘাটতি মোকাবেলায় ‘ওয়ান প্লাস ওয়ান প্লাস টু’ আইডিয়া নিয়ে এসেছি আমি।

এক্ষেত্রে একটি রোহিঙ্গা পরিবার এমন একজনকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে, যে কিনা মিয়ানমারে ফিরে যাবে এবং চীন তাদেরকে দুটি মোবাইল ফোন দেবে। যার একটি থাকবে ওই প্রতিনিধির কাছে, আর অন্যটি থাকবে কক্সবাজারে তার পরিবারের সদস্যদের কাছে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা পরিবারের প্রতিনিধিরা মিয়ানমারে গিয়ে যা দেখবেন, তা বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা তার স্বজনদের জানাতে পারবেন। মিয়ানমারে গিয়ে যদি তারা স্বচক্ষে রাখাইনের পরিস্থিতি ভালো ও নিরাপদ দেখে, তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে তা ভাগাভাগি করবে। সেই আলোকে তারা ভেবে দেখবে, সামনে আগানো যাবে কি-না।

একইসঙ্গে এই রোহিঙ্গা প্রতিনিধিদের যথাযথ নিরাপত্তা মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।

এসময় তিনি রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে তিনটি বিষয়ে আশু পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কক্সবাজারের মানুষের ওপর আরও বেশি নজর দিতে হবে, কারণ তারাও ভুগছে; দ্বিতীয়ত অর্থ সহায়তার ক্ষেত্রে স্থিতিশীলত অবস্থা বজায় রাখা এবং এর যথাযথ তদারক করা, যাতে টাকাটা ঠিকমত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য খরচ হয়। তৃতীয়ত, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সংলাপ বজায় রাখা।

সেমিনারে উপস্থিত থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পরিচালক স্টিভেন করলিস বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে যেটা দেখেছি, আমি আমার ত্রিশ বছরের জীবনে এমন অবর্ণনীয় শরাণার্থী শিবির দেখিনি। বাধ্য হয়েই তারা সেখানে বসবাস করছে।

তিনি বলেন, সেখানে যাদের সঙ্গে কথা বলেছি, তাদের শতকরা ৯৭ জনই নিজেদের দেশে ফিরে যেতে চায়। তবে এক্ষেত্রে তারা নিরাপত্তার নিশ্চয়তাও চায়। আর তাদের এ নিরাপত্তার জন্য প্রয়োজন শান্তিপূর্ণ প্রত্যাবাসন।

বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

অন্যদের মধ্যে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক উপদেষ্টা সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রসঙ্গত, মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে সাড়ে সাত লাখই এসেছে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর।

পরবর্তীতে এ বছরে দুই দফা চেষ্টা করেও মিয়ানমার সরকার সেখানে উপযুক্ত পরিবেশ তৈরি করতে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠানো যায়নি রাখাইনে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত