ক্রেডিট কার্ডে লেনদেন সহজ করলো বাংলাদেশ ব্যাংক

bcv24 ডেস্ক    ১০:১৪ পিএম, ২০১৯-১১-২৪    686


ক্রেডিট কার্ডে লেনদেন সহজ করলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের (আইসিসি) ওপর আরোপিত কড়াকড়ি শর্ত প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে অনলাইনে ক্রেডিট কার্ডে বিদেশ থেকে কোনো ধরনের পণ্য ও সেবা কিনতে গ্রাহকদের নির্দিষ্ট ফরম পূরণের বাধ্যবাধকতা আর রইল না। সহজ হলো ক্রেডিট কার্ডের লেনদেন।

এর আগে অর্থপাচার রোধ, অনলাইনে জুয়াখেলাসহ বিভিন্ন অবৈধ খাতে ব্যয় নিয়ন্ত্রণে কড়াকড়ি শর্ত আরোপ করা হয়। এতে ভোগান্তিতে পড়েন তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা। ফলে বিভিন্ন মহলের চাপে ১০ দিনের মাথায় সেই শর্ত প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে রোববার এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক ওই নিয়ম বাদ দিয়েছে।

তবে নতুন সার্কুলারে বলা হয়েছে, অবৈধ লেনদেন বন্ধে ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। যাতে অনলাইনে জুয়া খেলা, ফরেপ ট্রেডিং, বিদেশি শেয়ারবাজারে লেনদেন, ক্রিপ্টো কারেন্সি লেনদেন, বিদেশি লটারি কেনা ও বাংলাদেশে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে না কেনার মতো ঘটনা না ঘটে।

গত ১৪ নভেম্বর সার্কুলার জারির পর ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। গত শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, শিগগির এ কড়াকড়ি শিথিল করা হবে। ফ্রিল্যান্সারদের কল্যাণে এবং আইটি সেক্টর প্রসারে খুব অল্প সময়ের মধ্যে এ কড়াকড়ি শিথিল করা হবে।

ক্রেডিট ও ডেবিট উভয় ধরনের কার্ডই আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে ক্রেডিট কার্ডের ব্যবহারই বেশি। আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারী গ্রাহক একটি লেনদেনে কোনো পণ্য বা সেবামূল্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত পরিশোধ করতে পারেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক মনে করছে, অনলাইনে পণ্য কেনাকাটার নামে এ সুযোগের অপব্যবহার করছেন অনেকেই। অনেকেই দেশের বাজারে পণ্য কিনে বা সেবা নিয়ে আন্তর্জাতিক কার্ড থেকে তার মূল্য পরিশোধ করছেন, যা আইনত ঠিক নয়। এ ধরনের লেনদেন যেসব প্রতিষ্ঠান করছে, তারা সরাসরি টাকা পাচার করছে। এ ছাড়া অনেকে অনলাইনে ক্রিপ্টোকারেন্সি কেনা ও জুয়া-লটারিতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের প্রমাণ পাওয়ার পর আন্তর্জাতিক কার্ড দিয়ে অনলাইনে লেনদেনের আগে অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফর্ম (ওটিএএফ) পূরণ করে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে বা হার্ড কপি ব্যাংকে জমা দেওয়ার নির্দেশনা দেয়, ব্যাংক অনুমোদন দিলেই লেনদেন নিষ্পত্তির শর্ত বেধে দেওয়া হয়। তবে এ নিয়ম 'বাস্তবসম্মত নয়' বলে দাবি করে আইটি ফার্মগুলো। এ পরিপ্রেক্ষিতে রোববার বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ন কবীর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, সহসভাপতি শোয়েব আহমেদ মাসুদ, মুশফিকুর রহমান এবং ১১টি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নতুন সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির সাংবাদিকদের বলেন, গ্রাহকদের ভোগান্তিতে না ফেলে কীভাবে অনলাইনে অবৈধ লেনদেন প্রতিরোধ করা যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যেক গ্রাহককে এখন আর ব্যাংকের অনুমোদন নিতে হবে না। যে পাঁচটি গেটওয়ের মাধ্যমে লেনদেন হয় ওই গেটওয়েগুলোতে অনলাইন ক্যাসিনো, জুয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ওয়েবসাইটের কোড ব্লক করা থাকবে। কেউ চাইলেই ব্লক থাকা সাইটে অর্থ পাঠাতে পারবে না।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত