রাজনীতিতে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ১০:১৬ পিএম, ২০১৯-১১-২৪    524

রাজনীতিতে  বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সব সময় জনগণকে জিম্মি করে রাজনীতি করেছে- এ কারণেই এটি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি যদি রাজনীতিতে অব্যাহতভাবে ভুল পথ অনুসরণ করে এবং সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ায় ও তাদের ওপর আক্রমণ চালায় তাহলে এই দলটি একটি ‘জনবিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা’ হবে।

রোববার (২৪ নভেম্বর) তার কার্যালয়ে ওমানের রাষ্ট্রদূত তায়ীদ সেলিম আব্দুল্লাহ আল আলাবি’র সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে না। সাধারণ মানুষের জন্য নয়, কেবল নিজেদের স্বার্থেই তারা রাজনীতি করে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অসুস্থ রাজনীতি করছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘জনসাধারণ, দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করে। কিন্তু বিএনপি সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের রাজনীতি করে।’

যুবলীগ নেতৃত্ব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নবনির্বাচিত প্রতিটি নেতা সৎ এবং সমাজে এই নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে।

তিনি বলেন, এরশাদ ও বেগম খালেদা জিয়া রাজনীতিকে পরিপূর্ণভাবে অপরাধপ্রবন করেছেন, যে কাজটি শুরু করেছেন জিয়াউর রহমান। তিনি আরো বলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির অপরাধ ও বানিজ্যিকীকরণের বাইরে এসে ভাল ভাবমূর্তির শিক্ষিত ও সৎ লোকদের নেতা বানাচ্ছেন।

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি এই ধারা রাজনীতির পাশাপাশি দেশের জন্যও ভাল হবে। আমি আশা করছি যে সব দল অপরাধ ও পেট্রোল বোমা হামলার আশ্রয় নেয় এবং সন্ত্রাসবাদকে মদদ দেয় তারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগ থেকে শিক্ষা নেবে।

হাসান মাহমুদ বলেন, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উভয়ই শিক্ষিত, সৎ ও ভাল সংগঠক। আমি আশা করছি- নতুন নেতৃত্ব আগামী দিনে নতুন প্রজন্মের কাছে এই সংগঠনকে ভেনগার্ড হিসাবে প্রতিষ্ঠা করবে।

ওমান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, তার সঙ্গে বহু দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রদূত তাকে জানিয়েছে- ওমানে কর্মরত ২০ লাখ প্রবাসির মধ্যে প্রায় সাত লাখ বাংলাদেশি এবং তারা দক্ষতা ও সততার সঙ্গে কাজ করছে। ওমানের অর্থনৈতিক বিকাশে তারা অবদান রাখছে।

হাসান মাহমুদ বলেন, আমাদের মধ্যে রোহিঙ্গা বিষয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দিয়ে আমাকে আরো জানান, ওমান রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের একটি গ্রাম তৈরি করেছে- সেখানে ১৬শ’ পরিবার স্থান পেয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত