বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

bcv24 ডেস্ক    ১০:৪১ এএম, ২০১৯-১১-২৫    297

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে রাজধানী ঢাকা। আজ সোমবার সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ২৪২। যার অর্থ, ঢাকায় বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’।

বায়ুদূষণে ঢাকার পরই রয়েছে ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের লাহোর ও মঙ্গোলিয়ার উলানবাতার শহরের অবস্থান। এর মধ্যে দিল্লির স্কোর ২১১, লাহোর ও উলানবাতারের ১৯৮। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

যখন কোনো শহরে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকে, তখন ওই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি লক্ষ করা যায়। এ সময় বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও জানানো হয়।

যখন কোনো এলাকায় একিউআই স্কোর ৫০-এর নিচে থাকে, তখন ওই এলাকায় বায়ুর মানকে ভালো বলে মনে করা হয়। এ ছাড়া একিউআই স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে মাঝারি হিসেবে ধরে নেওয়া হয়। আর যখন এই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকে, তখন তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে ধরে নেওয়া হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রতিদিন বায়ুর মান নিয়ে প্রতিবেদন দেয়, যার মাধ্যমে কোন শহরে বায়ুর মান কেমন এবং এর ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

জনবহুল ঢাকা বায়ুদূষণে বেশ আগে থেকেই ঝুঁকির মধ্যে রয়েছে। আর কয়েক দিন থেকে বায়ুদূষণে শীর্ষে দেখা যাচ্ছে রাজধানীর অবস্থান। তবে একিউআই অনুযায়ী, বর্ষাকালে ঢাকায় বায়ুর মান অন্য সময়ের থেকে ভালো থাকে।

এদিকে চলতি মাসেই একিউআই স্কোরে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল ভারতের রাজধানী দিল্লি। এর ফলে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এ ছাড়া সবাইকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়। তবে ওই ভয়াবহ পরিস্থিতি থেকে এখন ভারতের স্কোর অনেকটাই নেমে গেছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত