প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

bcv24 ডেস্ক    ১০:৪৪ এএম, ২০১৯-১১-২৫    261


প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইরানে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রতিবেশী দেশের ইন্ধনে দেশব্যাপী নানা ধরণের ধ্বংসাত্মক তৎপরতা চালানো হয় বলে অভিযোগ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে এই বাহিনী ঐ সব দেশকে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করতে আহবান জানিয়েছে। এমন করলে ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ার দিয়েছে দেশটি। খবর ইরান ডেইলি, তেহরান টাইমস’র।

জ্বালানী তেল খাতে ভর্তুকি কমিয়ে এ খাতে অর্জিত অতিরিক্ত অর্থ দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করার লক্ষ্যে গত সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করছে ইরান। তবে এর প্রতিবাদে জনগণ রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও প্রতিবেশী কয়েকটি দেশ ইন্ধন দিয়ে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা বহু ব্যাংক, বীমা, পেট্রল পাম্প, সরকারি অফিস ও সাধারণ ঘরবাড়ি ও স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ অভিযোগ ইরানের।
আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি রোববার সন্ধ্যায় বাজিস বা স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘সাম্প্রতিক গোলযোগের সময় আমাদের কিছু প্রতিবেশী দেশ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও ইসলামি ভ্রাতৃত্ববোধ ত্যাগ করে ইরানের দুস্কৃতকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। আমরা তাদেরকে অনুতপ্ত হয়ে এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানাচ্ছি।’

জেনারেল ফাদাভি বলেন, ‘ইরানের এই গোলযোগ সৃষ্টির অপচেষ্টার জবাবে আমরাও ঐ সব দেশের অভ্যন্তরে একই রকম পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতা রাখি। কিন্তু ইসলাম আমাদেরকে সে অনুমতি দেয়নি বলে আমরা তা করব না।’

এ সময় ইরানি দুস্কৃতকারীদের প্রতি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রকাশ্য সমর্থনেরও তীব্র সমালোচনা করেন তিনি। জেনারেল ফাদাভি বলেন, ‘ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস কর্তৃপক্ষ কখনোই ইরানের ব্যাপারে তাদের আচরণে পরিবর্তন আনবে না।’ তারা বিগত ৪০ বছরের মতো তাদের অপকর্ম চালিয়ে যাবে উল্লেখ করে আইআরজিসি’র এই কমান্ডার বলেন, ‘আমরাও বিগত দিনের মতো তাদেরকে পরাজিত করে যাব।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত