সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৮:০১ এএম
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল (স্থানীয় পরিষদ) নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে গণতন্ত্রপন্থী বা সরকারবিরোধী আন্দোলন সমর্থিত প্রার্থীরা। যদিও এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি; কিন্তু নির্বাচনের প্রাথমিক ফলাফলে গণতন্ত্রপন্থীদের লক্ষণীয় সাফল্যের খবর পাওয়া গেছে।
এবারের স্থানীয় পরিষদ নির্বাচনে ৪৫২ আসনের বিপরীতে লড়ছেন এক হাজার ১০৪ জন। এ ছাড়া আরো ২৭টি আসন গ্রামীণ এলাকার প্রতিনিধিদের জন্য বরাদ্দ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ২৭৮ আসনে গণতন্ত্রপন্থী প্রার্থীরা জয়লাভ করেছে। অন্যদিকে চীনপন্থী প্রার্থীরা জয় পেয়েছে ৪২ আসনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী
বিক্ষোভের নেতিবাচক প্রভাব নির্বাচনে পড়ার আশঙ্কা করা হলেও বাস্তবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
হংকংয়ে কয়েক মাস ধরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি, বিক্ষোভ ও সংঘর্ষের মুখে এই নির্বাচনকে সরকারের প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
হংকং সরকার ও বেইজিং প্রত্যাশা করেছিল, নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে তথাকথিত ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ জনগণ সরকারের প্রতি সমর্থন জানাবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ঘটনা। নির্বাচনে গণতন্ত্রপন্থী প্রার্থীদের কাছে আসন খুইয়েছেন বেশ কয়েকজন ডাকসাইটে বেইজিংপন্থী প্রার্থী।
নির্বাচনে হেরে যাওয়ার পর এমনই এক বিতর্কিত বেইজিংপন্থী আইনপ্রণেতা বলেন, যা ধারণা করা হয়েছিল, তার সঙ্গে বাস্তবতার ‘আসমান-জমিন ফারাক’।
এমনিতে জেলা কাউন্সিলরদের তেমন রাজনৈতিক ক্ষমতা নেই। বাস রুট বা বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি স্থানীয় বিষয় দেখভাল করাই কাউন্সিলরদের মূল কাজ। তাই সাধারণত এই নির্বাচন নিয়ে আগে কখনোই এতটা মাতামাতি ছিল না।
কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভ ও সংকট মোকাবিলায় হংকংয়ের প্রশাসক ক্যারি ল্যামের পদক্ষেপের বিষয়ে প্রথমবারের মতো ব্যালট বাক্সের মাধ্যমে নিজেদের মতামত জানানোর সুযোগটা লুফে নিয়েছেন হংকংবাসী।
এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছিলেন রেকর্ডসংখ্যক হংকংবাসী। ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন ৪১ লাখ মানুষ, যা হংকংয়ের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
শেষ পর্যন্ত ৪৫২ আসনে ভোট দিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। গত কাউন্সিল নির্বাচনে ভোট দিয়েছিলেন ৪৭ শতাংশ ভোটার, আর এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭১ শতাংশ ভোটার।
নির্বাচনকে ঘিরে চলতি সপ্তাহে প্রথমবারের মতো গত কয়েক মাসের মধ্যে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ বা সংঘাত হয়নি।
এদিকে ভোটদানের পর হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, ‘চরম চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে আমি সন্তুষ্টচিত্তে বলছি... আজ নির্বাচনের দিন পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ও শান্তিপূর্ণ রয়েছে।’
একটি বিতর্কিত প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে বৃহত্তর স্বাধীনতার দাবিতে কয়েক মাস ধরেই হংকংয়ে চলছে সরকারবিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত