রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৪৯ পিএম
দীর্ঘ ৭ বছর পর গত ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অধ্যাপক ফজলে শামস পরশকে চেয়ারম্যান এবং মোঃ মাইনুল হাসান খান নিখিলকে সাধারণ সম্পাদক করে যুবলীগের জাতীয় নেতৃত্ব ঘোষণা করা হয়।
জাতীয় সম্মেলন শেষ হওয়ার পর দেশব্যাপী তৃণমূলের সম্মেলন নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরেও এখন তুমুল আলোচনা। এই উপজেলার সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ীমীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জাতীয় এই নেতা স্বচ্চ, মেধাবী, যোগ্য সাবেক ছাত্রলীগ নেতা থেকে যুবলীগের নতুন নেতৃত্ব তৈরী করবেন বলে ঘোষণা দেওয়ায় পুরো মিরসরাইতে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানার নাম এখন 'টক অব দ্যা মিরসরাই' । মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সিন্ডিকেট রাজনীতির মতো নেতীবাচক কোন ধরনের কর্মকান্ডে কখনো না জড়ানোর ফলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই নেতাকে যুবলীগের কাণ্ডারী হিসেবে নির্বাচিত করবেন বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতি অবিচল আস্থা রেখে রাজনীতি করায় মাইনুর ইসলাম রানা জাতীয় এই নেতার বিশ্বস্ত অনুচর হিসেবে সর্বমহলে পরিচিত। সাবেক এই মন্ত্রী যে কয়জন ছাত্রনেতাকে নিজ হাতে পরিচর্যা করে গড়ে তুলেছেন রানা তার ভেতর অন্যতম। সেজন্য তিনি অনেক জায়গায় যুবলীগের নেতৃত্বে রানাকে নির্বাচিত করার জন্য তৃণমূলের প্রতি ইঙ্গিতও দিয়েছেন। মূলত নেতার মুখের কথার উপর ভর করে যুবলীগের সভাপতি হিসেবে অন্য কেউ এখনো প্রার্থী হওয়ার জন্য এগিয়ে আসেনি। সব কিছু ঠিক থাকলে মাইনুর ইসলাম রানাই হতে যাচ্ছেন মিরসরাই উপজেলা যুবলীগের নুতন সভাপতি।
বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন বলেন, রাজনীতিেতে তরুণদের আগমনকে ইতিবাচকভাবে দেখছে সবাই। মাইনুর ইসলাম রানা যোগ্য। মিরসরাইয়ের ঘুমন্ত ছাত্রলীগ তার হাত ধরে প্রাণের সঞ্চার পেয়েছে। এখন যুবলীগও তার হাত ধরে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ সেলিম বলেন, মাদক, টেন্ডারবাজী, চাঁদাবাজি, সিন্ডিকিট রাজনীতির সাথে যারা জড়িত তাদের বাদ দিয়ে স্বচ্চ ও ক্লীন ইমেজের নেতা তৈরীর যে ঘোষণা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসনে দিেয়েছেন সেটিকে সাধুবাদ জানিয়েছে মিরসরাইয়ের সর্বস্তরের নেতাকর্মীরা। এখন সবদিক থেকে এগিয়ে রয়েছেন সাবেক পরীক্ষিত ছাত্রনেতা মাইনুর ইসলাম রানা। মিরসরাইয়ের যুবলীগের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে তাকে অবশ্যই দরকার।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহরাওয়ার্দী নিজামী নওফেল বলেন, মাইনুর ইসলাম রানা মিরসরাই তথা চট্টগ্রাম আওয়ামী রাজনীতির অভিভাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছেন। অনেক নেতা পদে থেকেও এদিক-সেদিক যোগাযোগ করতেন কিন্তু অত্যন্ত কঠিন সময়ও মাইনুর ইসলাম রানা আমাদের একটাই মন্ত্র শেখাতেন রাজনীতি মানে বঙ্গবন্ধু, রাজনীতি মানে শেখ হাসিনা, রাজনীতি মানে ইঞ্জিনিয়ার মোশাররফ। মিরসরাই উপজেলা ছাত্রলীগকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে মুক্ত করে একটি সুশৃঙ্খল রাজনীতির ধারায় ফিরিয়ে দিতে তাঁর ভূমিকা অনন্য। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি মাদক বা অপরাপর অপরাধমূলক কার্যক্রম তাঁকে স্পর্শ করেনি এতটুকু। এমন একজন নেতাকে মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করে প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি।
মাইনুর ইসলাম রানা বলেন, স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে দিক্ষিত পওয়ার পর দীর্ঘ দুই যুগ ধরে আমার রাজনৈতিক একমাত্র অভিভাবক প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আস্থাভাজন কর্মী হিসেবে এখনো গর্বের সাথে পরিচয় দিয়ে থাকি। রাজনৈতিক বটবৃক্ষের সান্নিধ্যে থাকা অবস্থায় তাঁর সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকবো প্রিয় নেতার কর্মী হয়ে রাজনীতি করে যাবো।
নিজের রাজনৈতিক ত্যাগের কথা বলতে গিয়ে তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। শত জেল জুলুম নির্যাতনের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হইনি। ২০১৩-২০১৪ সালে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও কর্মকান্ড সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিহত করেছি। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র স্বপ্নের আধুনিক ও পরিকল্পিত মিরসরাই গঠনে এবং তারুণ্যের অহংকার আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের ভিশন মাদকমুক্ত মিরসরাই ও দক্ষ জনশক্তি গঠনে ছায়া সঙ্গী হিসেবে কাজ করে চলেছি।
সাবেক এই জনপ্রিয় নেতা বলেন, একজন রাজনীতি কর্মী হিসেবে প্রিয় নেতা আমাকে খুবই স্নেহ করে থাকেন। তিনি সবসময় সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে রাজনীতি ও মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। আমাকে যুবলীগের দায়িত্ব দেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও উন্নত বাংলাদেশ বিনির্মানে মিরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আগামির নেতা ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেলের কর্মযজ্ঞ ও মাদকমুক্ত মিরসরাই গড়তে কাজ করবো। আমি সকল নেতা-কর্মীকে সুসংঠিত করে যুবলীগকে নিজ আদর্শিক ধারায় ফিরিয়ে আনবো। এজন্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।
প্রসঙ্গতঃ মাইনুর ইসলাম রানা ১৯৯৯ সালে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এসময় তিনি হাদিফকিরহাট রাসেল স্মৃতি সংসদের কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন। ২০০২ সালে রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ১ম বর্ষ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর কমার্স কলেজ ছাত্রলীগের সদস্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১১ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান। ২০১২ সালের নভেম্বরে মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পেয়ে সফলভাবে দায়িত্ব পালন করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করেন। রানা নেতৃত্বাধীন উপজেলা ছাত্রলীগের তৎকালীন আহবায়ক কমিটি মিরসরাইয়ের ছাত্ররাজনীতির মাইলফলক সৃষ্টি করেন। হামলা, মামলা, নির্যাতন দমিয়ে রাখতে পারেনি রানাকে। বিএনপি সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়। নিজ দল ক্ষমতায় থাকালীন সময়েও প্রতিহিংসার কারণে মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। এই পর্যন্ত ৩ বার কারাবরণ করেছেন তিনি।
মাইনুর ইসলাম রানা ১৯৮৪ সালে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আবুল কালাম দীর্ঘসময় মেঘনা পেট্রোলিয়াম লিঃ কর্মরত থাকার পর এখন অবসরে রয়েছেন। তিনি ২০১২ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। মা জরিনা বেগম গৃহিণী। সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শেষ করেন। ২০০০ সালে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থান অর্জন করেন। এরপর বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয় মাঠে তাকে বিশাল সংবর্ধনা দেয়া হয়। ২০০২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে স্টারমার্ক নিয়ে উত্তীর্ণ হন। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৭ সালে বিবিএস (অনার্স) ও ২০০৮ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ২০১০ সালে ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএম পাশ করেন। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার সহপাঠিরা আজ দেশ বিদেশে উচ্চ আসনে আসিন হলেও রাজনীতির নেশায় এখনো পড়ে আছেন অজোপাড়াগাঁয়ে। তিনি কখনো রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত