জেএমবি নেতা হত্যায় ৩ সহযোগীর ফাঁসি

আবুল মোমেন    ০৯:৩৬ পিএম, ২০১৯-১১-২৫    275


জেএমবি নেতা হত্যায় ৩ সহযোগীর ফাঁসি

চাপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্তর্কোন্দলে সংগঠনটির নেতা রুহুল আমীন ওরফে সালমান হত্যার ঘটনায় তিন সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মামলার বাকি চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সকল আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ মামলার রায় ঘোষণা করেন।

মত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার নাচোল উপজেলার চাঁনপাড়া গ্রামের মৃত এরশাদের ছেলে মো. সানোয়ার (পলাতক), গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দসের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর ওরফে শুকুর।

অন্যদিকে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন, গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সামশুল হক, নওঁগা জেলার মান্দা উপজেলার আব্দুল মোতাকাব্বির ওরফে বুলবুল ওরফে ফাহিম ওরফে নবীন ওরফে সজিব ওরফে সনি, একই উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলাম টুনুর ছেলে সাইফুল ইসরাম ওরফে সাইফুল ও নিমতলা ঘন্টুটোলা গ্রামের মাহাতাবের ছেলে মো. শামীম।

রায়ের আগে পলাতক আসামী সানোয়ার ছাড়া বাকিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় প্রদান করেন।

অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ‘জেএমবি’র অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত ১১টার সময় জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি বোরিয়া গ্রামে সংগঠনটির ওই সময়ের স্বষোষিত আমির রুহুল আমীন ওরফে সালমানকে হত্যা করা হয়।

সালমানের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। হত্যার পর তাকে জেলার গোমস্তাপুর থানার মহানন্দা নদীর ধাইনগর ঘাটে মাটির নীচে পুতে রাখে।

এ ঘটনায় নাচোল থানার এসআই আনিসুর বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার এসআই শ্রী গৌতম চন্দ্র মালী ২০১৫ সালের ২৯ আগষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক রায় প্রদান করেন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত