‘অনুমতি না নিয়ে সমাবেশ করার সাহস বিএনপির নেই’

bcv24 ডেস্ক    ০৯:৩৮ পিএম, ২০১৯-১১-২৫    309

‘অনুমতি না নিয়ে সমাবেশ করার সাহস বিএনপির নেই’

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস বিএনপি’র নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে তা হাস্যকর উল্লেখ করে কাদের বলেন, ‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই। বিএনপি তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি। তারা কীভাবে অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করবে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারিনি। আমাদের সময় এমনও হয়েছে, আগের দিন রাতে আমরা সভার অনুমতি পেয়েছি।’

সরকার কারও কাছে জিম্মি নয়। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের প্রস্তাবিত দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তবে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘নিয়মকানুন বিসর্জন দিয়ে কোনো কিছু করা যাবে না। সরকার কারও কাছে জিম্মি নয়। নতুন সড়ক পরিবহন আইন পরিবর্তনের প্রস্তাবিত দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে।'

নতুন সড়ক পরিবহন আইন টিকিয়ে রাখতে তিনি ‘রয়েসয়ে বাস্তবায়নের’ পক্ষে মত দেন তিনি। পরিবহন আইন নিয়ে মালিক-শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা পরিস্থিতি দেখেছেন। সংবাদমাধ্যম প্রথমে আমাদের পক্ষেই ছিল। তবে এ পরিস্থিতি চার-পাঁচ দিন থাকলে আর পক্ষে থাকত না।’

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এ সমাবেশের অনুমতি সকাল ১০টায় দেওয়া হয়েছে। এরপর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। এখন থেকে আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা সমাবেশ করব। আমরা রাজপথে নামব, এটা আমাদের অধিকার। আমাদের সাংবিধানিক অধিকার যে, আমি প্রতিবাদ করতে পারব।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত