চট্টগ্রাম-সিলেটের ম্যাচ দিয়ে শুরু বঙ্গবন্ধু বিপিএল

bcv24 ডেস্ক    ০৯:৪৭ পিএম, ২০১৯-১১-২৫    343


চট্টগ্রাম-সিলেটের ম্যাচ দিয়ে শুরু বঙ্গবন্ধু বিপিএল

মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বিশেষ নামে হচ্ছে এবারের আসর (বঙ্গবন্ধু বিপিএল)। সব মিলিয়ে ৩৯ দিনের মেগা এই টুর্নামেন্টে খেলবে সাতটি দল। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে।

বিপিএল সপ্তম আসরে ম্যাচ মোট ৪৬টি। এবারের টুর্নামেন্টে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না। সাতটি দলের পরিচালনার দায়িত্বেই থাকছে বিসিবি। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত বিশেষ এই বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুরের হোম অব ক্রিকেটে আগামী ৮ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুই পর্বে ঢাকায় থাকছে সবচেয়ে বেশি ম্যাচ। তিন ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে ১২টি ও চায়ের দেশ সিলেটে হবে ৬টি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর সিলেটের ওসমানি স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। ১১ ডিসেম্বর মিরপুরে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশেষ এই বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন রাতের ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

বিপিএলে দিনে খেলা শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। শেষ হবে ৩টা ৫০ মিনিটে। আর রাতের ম্যাচ শুরুর সময় ৫টা ২০ মিনিটে। শেষ হবে রাত ৮টা ৪০ মিনিটে। তবে, শুক্রবার দিনের খেলা শুরু হবে দুপুর ২টায়, শেষ হবে বিকেল ৫টা ২০ মিনিটে। শুক্রবার রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে।

এবারের বিপিএলে দুটি কোয়ালিফাইয়ার ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফাইনালসহ ৪৬টি ম্যাচের মধ্যে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটে। বাকি ২২টি ম্যাচ গড়াবে দুপুরে।

টুর্নামেন্টের প্রথম পর্ব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম পর্ব শুরু হবে ১৭ ডিসেম্বর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর বঙ্গবন্ধু বিপিএল আবারও ফিরবে রাজধানীতে, ঢাকায় দ্বিতীয় পর্ব চলবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে সিলেটে, জানুয়ারির ২ থেকে ৪ তারিখ পর্যন্ত সেখানে খেলা হবে। এরপর শেষ পর্ব ঢাকায় শুরু হবে ৭ জানুয়ারি এবং ফাইনাল হবে ১৮ জানুয়ারি।

এবারের দলগুলো হলো ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়েলস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারির্স।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত