শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:১৫ এএম
ঢাকার আর্মি স্টেডিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটির ১৩ তম সমাবর্তন অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন ডালিয়া রহমান। ২৩শে নভেম্বর ডালিয়া রহমানের হাতে এই গৌরবোজ্জল স্বীকৃতির সনদ তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। ডালিয়া ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করে এআইইউবি থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।
স্নাতকোত্তর পর্যায়ে ব্র্যাক ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সর্বোচ্চ ফল অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন। এই স্বপ্নছোঁয়া মেয়েটি চাকরি প্রার্থী নয় বরং চাকরিদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে তৈরি করেছেন শৈশব থেকেই। এজন্য তিনি নিয়েছেন নানা ধরনের সামাজিক উদ্যোগ। স্নাতকোত্তর অধ্যয়নরত অবস্থাতেই গড়ে তোলেন আগ্রহ’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান। যেটি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।
নারীর ক্ষমতায়নে গড়ে তুলেছেন ডালিসে’ নামে একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান যা আগ্রহ থেকে প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের নিকট থেকে পোশাক তৈরি করে নিয়ে বাজারে বিক্রি করছে। মানুষের হাতে ভেজালমুক্ত খাবার ও পণ্যসামগ্রী তুলে দেয়ার জন্য তিনি হাটখোলা নামে একটি সামাজিক রিটেইল শপ চালু করেছেন।
ডালিয়া তার এই স্বর্ণপদক অর্জন নিয়ে বলেন, আমার পরিবার বিশেষ করে শ্বাশুড়ীর অকুন্ঠ সমর্থন আমাকে এতদূর নিয়ে এসেছে।
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের রূপরেখার ... বিস্তারিত
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে... বিস্তারিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে ... বিস্তারিত
বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ার তুলনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অব... বিস্তারিত
সারাদেশে নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত